নিয়োগ দুর্নীতি নিয়ে বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক প্রশ্ন উঠেছে। বাম আমলের কথা উল্লেখ করে চিরকুটে চাকরির তত্ত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার চিরকুটে চাকরির কথা নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কেই বুঝিয়ে দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সিগারেটের প্যাকেটে লিখে নাকি চাকরি হত, বিস্ফোরক মন্তব্য বিমান বসু।
আন্দোলন ৫৩৫ দিন পার করল। এরই মধ্যে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন চাকরি প্রার্থীরা। কথা বলেন, বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে। তবুও নিয়োগ নিয়ে সরকারের কাছ থেকে ইতিবাচক কোনও সাড়া মেলেনি। এখন হবু শিক্ষকদের বক্তব্য জীবন নিয়ে খেলা চলছে।
২০০৯ সালের প্রাইমারি স্কুল শিক্ষক পদে পরীক্ষা দিয়েছিলেন কিন্তু পরে তা বাতিল হুয়ে যায়। ২০১৪ সালে দ্বিতীয়বার পরীক্ষা হয়েছিল। কিন্তু এখনও নিয়োগ অধরা। ১৩ বছর পরেও হয়নি নিয়োগ। প্রদীপের তলায় অন্ধকার থেকে আলো খুঁজতে বুধবার বালিগঞ্জের ডিপিএসসির সামনে ধর্না দেন চাকরি প্রার্থীরা।
সূত্রের খবর, ২০১১ সাল থেকে আজ অবধি প্রাথমিক শিক্ষক পদে সমস্ত নিয়োগের নথি খতিয়ে এখতে চান ইডির আধিকারিকরা। সূত্রের খবর, প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে ইতিমধ্যেই সমস্ত নথি চেয়ে পাঠানো হয়েছে। ২০১১ সালের পর থেকে নিয়োগের তথ্য চাইল ইডি। তাতে ঘুম উড়েছে অনেকের।
গত মাসে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন ধর্মতলার গান্ধী মূর্তি পাদদেশে আন্দোলনরত চাকরি প্রার্থীরা। এরপরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে একপ্রস্থ বৈঠক হয়ে চাকরি প্রার্থীদের। শাসক শিবিরের ভূমিকায় কিছুটা আশ্বস্ত হয়েছিলেন চাকরি প্রার্থীরা। কিন্তু হবু শিক্ষকদের দাবি এখনও পুরন হয়নি। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও মেলেনি ইতিবাচক সাড়া মেলেনি সরকারের তরফে। লাগাতার ধর্না আজ ৫৩১ দিনে পড়ল।
একাধিক বিষয়ে চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। শুরু হয়েছে পুলিশ ভেরিফিকেশন। মিষ্টি খাওয়ার নাম করে হাজার হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। যে কারণে বিড়ম্বনায় পড়তে হয়েছে চাকরি প্রার্থীদের। যা নিয়ে চাকরি প্রার্থী মঞ্চের তরফে জয়েন্ট কমিশনারের কাছে চিঠি পাঠানো হয়েছে।
২০১৩ সাল থেকে আদালতে মামলা চলছে। আদালতের তরফে বলা হচ্ছে দুর্নীতি হয়েছে। আর এখন মুখ্যমন্ত্রী ন্যাকামি করে বলছে পার্থটা চোর ছিল আমি জানতাম না। অনুব্রতটা কী করেছে? ওকে কেন ধরেছে? নিজাম প্যালেসে দোকান খুলে চাকরী বিক্রি হত। তোপ সেলিমের