HomeTagsTeachers

teachers

Manik Bhattacharya: নতুন নিয়োগের ঘোষণা পর্ষদ সভাপতির, আগামী দিনে বাড়ছে জটিলতা

এদিন পর্ষদের সভাপতি বলেন, টেট পাশ করা মানে চাকরি নয়। ২০১৪ এবং ২০১৭ সালে পাশ করেছি বলে চাকরি দিতে হবে, এটা নিয়ম নয়। টেট হল যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা। এক বার দুর্নীতি হয়েছে বলে আর ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করবেন না, এমনটা যেন না হয়। এমনকি গৌতম বাবুর সাফ বক্তব্য, কাজের পর কোনও সন্দেহ দেখা দিলে তদন্তের মুখোমুখি হতে রাজি রয়েছেন তিনি।

আপনি উৎসব করছেন, আমাদের উৎসব কী হবে? মুখ্যমন্ত্রীকে প্রশ্ন হবু শিক্ষকদের

যারা দিনের পর দিন এখানে বসে অপেক্ষা করছে, চোখের জল ফেলছে তাঁদের প্রতি আপনার বক্তব্য কী? আপনি উৎসব করছেন, কিন্তু আমাদের উৎসব কী হবে? দীর্ঘ সময় ধরে আন্দোলনের পর অপেক্ষারত হবু শিক্ষকদের আন্দোলনের ভাষা এই মুহুর্তে রাজ্যজুড়ে তোলপাড় শুরু করেছে।

Group D: পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ধর্না, কার্নিভ্যালের আগে উত্তপ্ত ধর্মতলা

কার্নিভ্যালের কারণে প্রশাসনের তরফে চাকরি প্রার্থীদের ধর্নায় নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। চিঠি দেয় ময়দান থানা। পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ধর্না, শনিবার ধর্মতলায় বসল গ্রুপ ডি চাকরি প্রার্থীরা। পরে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় তাঁদের। যা ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ।

SSC-TET Scam: চাই ৬০ হাজার জনের নিয়োগ তালিকা, স্পষ্ট নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

নম্বর বিভাজন সহ সমস্ত তথ্য দিয়ে আগামী ৩০ নভেম্বরের মধ্যে চাই ৬০ হাজার জনের নিয়োগ তালিকা। শুক্রবার এমন প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০১৪ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী যে ৫৯ হাজার প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ হয়েছিল। সেই তালিকাই প্রকাশ করতে হবে।

Manik Bhattacharya: সুপ্রিম কোর্টের দ্বারস্থ মানিক, চার্জশিটে নাম আসতেই পদক্ষেপ?

সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছেন তিনি। হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে ১৫ সেপ্টেম্বর আবেদন জানিয়েছেন তিনি। সুপ্রিম কোর্টের দ্বারস্থ মানিক, ২৭ সেপ্টেম্বর বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বিক্রম নাথের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি।

Primary Teachers: প্রাথমিক শিক্ষক পদে দ্রুত নিয়োগ! বৈঠকে বসতে চলেছে অ্যাড-হক কমিটি

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছে সিবিআই। এরই মধ্যে নতুন করে টেট পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু হতে পারে। এমনটাই সূত্রে খবর। শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে আজই বৈঠকে বসতে চলেছে অ্যাড হক কমিটির সদস্যরা। প্রাথমিক শিক্ষক পদে দ্রুত নিয়োগ! জল্পনা তুঙ্গে। 

SSC-TET Scam: পুজোর আগেই চাকরি হারাবেন বহুজন, হাইকোর্টের নির্দেশের পরেই বৈঠকে বসল কমিশন

গতকাল একযোগে সিবিআই ও কমিশনকে নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরেই বৃহস্পতিবার বেআইনি নিয়োগ খুঁজে বের করতে উদ্যোগ নিল কমিশন। বিকেল ৫ টা নাগাদ শুরু হয়েছে কমিশনের ত্রিপাক্ষিক বৈঠক। আজকের বৈঠকের পরেই পুজোর আগেই চাকরি হারাবেন বহুজন। মনে করছে ওয়াকিবহাল মহল। 

Trending Now