নজরবন্দি ব্যুরোঃ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছে সিবিআই। এরই মধ্যে নতুন করে টেট পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু হতে পারে। এমনটাই সূত্রে খবর। শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে আজই বৈঠকে বসতে চলেছে অ্যাড হক কমিটির সদস্যরা। প্রাথমিক শিক্ষক পদে দ্রুত নিয়োগ! জল্পনা তুঙ্গে।
আরও পড়ুনঃ পার্থর আপ্ত সহায়কের চেম্বারে কীসের বৈঠক? নিয়োগ দুর্নীতির শিকড়ে পৌঁছাতে চায় CBI


সূত্রের খবর, বিকেল ৫ টা নাগাদ আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনে বৈঠকে বসতে চলেছে অ্যাড হক কমিটি। সেপ্টেম্বর মাসের মধ্যেই পরবর্তী টেট নিয়ে বড় পদক্ষেপ নিতে চলেছে প্রাইমারি বোর্ড। পরবর্তী বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকতে পারে বলেও উল্লেখ থাকতে পারে বলেও মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা হয়েছিল। সেখানে ৬ টি প্রশ্ন ভুল ছিল বলেও অভিযোগ উঠেছিল। এরপর ২০১৬ এবং ২০১৯ সালে চাকরি পান উত্তীর্ণরা। কিন্তু দীর্ঘ সময় ধরে আটকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া। হাই কোর্টের নির্দেশে শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। ২৮ সেপ্টেম্বর নিয়োগ নিয়ে অবগত করতে হবে হাই কোর্টকে।
প্রাথমিক শিক্ষক পদে দ্রুত নিয়োগ! আজই বৈঠকে অ্যাড হক কমিটি

অন্যদিকে, পুজোর আগেই ১৮৫ জনের শিক্ষক পদে নিয়ে নিয়োগ করতে চলেছে পর্ষদ। ২৮ সেপ্টেম্বরের আগেই নিয়োগের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ১৮৫ জনকে প্রাথমিক স্কুলে সহকারী শিক্ষক পদে নিয়োগের সুপারিশ করে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ। প্রার্থীদের সংশ্লিষ্ট জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সঙ্গে ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চিতভাবে যোগাযোগ করতে বলা হয়েছে। ২ জন প্রার্থীর ক্ষেত্রে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। প্রার্থীর বিষয়ে হাইকোর্টের কাছে পরামর্শ চাওয়া হয়েছে।









