পার্থর আপ্ত সহায়কের চেম্বারে কীসের বৈঠক? নিয়োগ দুর্নীতির শিকড়ে পৌঁছাতে চায় CBI

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় এই মুহুর্তে ইডির হেফাজতে। একইসঙ্গে আদালতের নির্দেশে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক তথ্য হাতে পেয়েছে তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রীর আপ্তসহায়কের চেম্বারে হয়েছিল বৈঠক। পার্থর আপ্ত সহায়কের চেম্বারে কীসের বৈঠক? সেবিষয়ে জানতেই পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

আরও পড়ুনঃ Anubrata Mondal: অনুব্রত কন্যা সুকন্যাকে নোটিশ, রাঁধুনিকে ডেকে পাঠাল সিবিআই

ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন উপদেষ্টা কমিটির সদস্য শান্তি প্রসাদ সিনহাকে আদালতে পেশ করা হয়। সিবিআইয়ের তরফে বলা হয়েছে দুই মিডলম্যান প্রসন্ন রায় এবং প্রদীপ সিংদের মাধ্যমে অযোগ্যদের তালিকা তৈরি করা হত। সেই তালিকা চলে যেত উপদেষ্টা কমিটির কাছে। স্কুল সার্ভিস কমিশনের অফিসে বসেই এই তালিকা তৈরি হত বলে জানা গেছে।

পার্থর আপ্ত সহায়কের চেম্বারে কীসের বৈঠক? জানতে ফের সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ শুরু 
পার্থর আপ্ত সহায়কের চেম্বারে কীসের বৈঠক? জানতে ফের সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ শুরু

সিবিআইয়ের প্রশ্ন, নিয়োগের ক্ষেত্রে কী ভূমিকা ছিল স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের? পর্ষদের তরফে কী পদক্ষেপ নেওয়া হত? সবটা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী সংস্থা। গতকাল সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান, ধৃতরা ষড়যন্ত্রের অংশ। ধৃতদের কাছ থেকে এখনও অনেক তথ্য পাওয়া যেতে পারে বলে জানা গেছে।

সিবিআই সূত্রে খবর, এজেন্টদের মাধ‌্যমে টাকা নিয়ে কীভাবে অযোগ্যদের চাকরি দেওয়া হবে? সেই বিষয়ে বৈঠক হয়েছিল প্রাক্তন মন্ত্রীর আপ্ত সহায়কের অফিসে। সেই বৈঠক করেছিলেন উপদেষ্টা কমিটি আহ্বায়ক শান্তিপ্রসাদ সিনহা। কিন্তু মন্ত্রী আপ্ত সহায়কের অফিসে বৈঠক সম্পর্কে মন্ত্রী অবগত ছিলেন না? দুর্নীতির দায় পার্থ চট্টোপাধ্যায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও এত সহজে হাল ছাড়তে নারাজ সিবিআই

পার্থর আপ্ত সহায়কের চেম্বারে কীসের বৈঠক? জানতে ফের সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ শুরু 

পার্থর আপ্ত সহায়কের চেম্বারে কীসের বৈঠক? জানতে ফের সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ শুরু 
পার্থর আপ্ত সহায়কের চেম্বারে কীসের বৈঠক? জানতে ফের সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ শুরু

সিবিআইয়ের তরফে দাবি করা হচ্ছে, ধৃতদের প্রত্যেকের বক্তব্যে অসঙ্গতি মিলেছে। তাই তাঁদের গ্রেফতার করা হয়েছে। এমনকি জিজ্ঞাসাবাদ পর্বেও একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। তাই প্রশ্নের উত্তর পেতে শিক্ষা দফতরের আরও কয়েকজন আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন