Manik Bhattacharya: সুপ্রিম কোর্টের দ্বারস্থ মানিক, চার্জশিটে নাম আসতেই পদক্ষেপ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চে ধাক্কা খেয়েছেন প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। এরপর সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছেন তিনি। হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে ১৫ সেপ্টেম্বর আবেদন জানিয়েছেন তিনি। সুপ্রিম কোর্টের দ্বারস্থ মানিক, ২৭ সেপ্টেম্বর বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বিক্রম নাথের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি।

আরও পড়ুনঃ দেউচা পাঁচামির আদিবাসীদের উচ্ছেদ চলবে না, রানী রাসমণি রোডে বিক্ষোভে আদিবাসী সমাজ

প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ দুর্নীতি মামলায় সরাসরি নাম জড়িয়েছে মানিক ভট্টাচার্যের। আদালতের নির্দেশে তাঁকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে অপসারিত করা হয়েছে। একাধিকবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি ও সিবিআই। একাধিকবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছে তৃণমূল বিধায়ক। ইতিমধ্যেই মানিক এবং তাঁর পরিবারের কাছে সম্পত্তি সংক্রান্ত হলফনামাও চেয়েছিল সিবিআই।

সুপ্রিম কোর্টের দ্বারস্থ মানিক, আগামী দিনে বিরাট পদক্ষেপ 
সুপ্রিম কোর্টের দ্বারস্থ মানিক, আগামী দিনে বিরাট পদক্ষেপ

এমনিতেই মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদের মধ্যেই আদালতে চার্জশিট পেশ করেছে ইডি। সেখানে মানিক ভট্টাচার্যের কার্যকলাপ এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও জানা গেছে। এমনকি মানিক ভট্টাচার্য যা তা ভাবে টাকা তুলছেন। একথা আগেই পার্থ চট্টোপাধ্যায়কে অবগত করেছেন জনৈক্য এক ব্যক্তি। চার্জশিটে নাম উল্লেখ করতেই এবার এফআইআর দায়ের হয়েছে।

সুপ্রিম কোর্টের দ্বারস্থ মানিক, আগামী দিনে বিরাট পদক্ষেপ 

সুপ্রিম কোর্টের দ্বারস্থ মানিক, আগামী দিনে বিরাট পদক্ষেপ 
সুপ্রিম কোর্টের দ্বারস্থ মানিক, আগামী দিনে বিরাট পদক্ষেপ

কিন্তু পর্ষদ সভাপতি পদ থেকে অপসারণের নির্দেশের প্রেক্ষিতে কেন মানিক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন? তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, মানিককে অপসারণের নির্দেশ এখন কার্যকর নয়। রাজ্য সরকার ইতিমধ্যে তাঁকে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি পদ থেকে সরিয়ে দিয়েছে। তাই সেই যুক্তি আর ধোপে টিকছে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত