দেউচা পাঁচামির আদিবাসীদের উচ্ছেদ চলবে না, রানী রাসমণি রোডে বিক্ষোভে আদিবাসী সমাজ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কয়লা খাদানের নাম করে দেউচা পাঁচামির আদিবাসীদের উচ্ছেদ চলবে না। একইসঙ্গে সাঁওতাল শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত সহ একাধিক দাবিতে আজ কলকাতার রানী রাসমণি রোডে বিশাল বিক্ষোভে ভারত জাকাত মাঝি পরগণা মহল।

আরও পড়ুনঃ Primary Teachers: প্রাথমিক শিক্ষক পদে দ্রুত নিয়োগ! বৈঠকে বসতে চলেছে অ্যাড-হক কমিটি

শুক্রবার সকালে ডেপুটেশন জমা দিতে তাঁরা প্রথমে এসে হাজির হন হাওড়া স্টেশনে। সেখান থেকে মিছিল করে রানী রাসমণি রোড অবধি মিছিল করেন তাঁরা। আদিবাসীদের বিভিন্ন দাবী-দাওয়া আদায়ের লক্ষ্যে শামিল হয়েছেন তাঁরা।

দেউচা পাঁচামির আদিবাসীদের উচ্ছেদ চলবে না, কলকাতা ভরাল আদিবাসী সমাজ 
দেউচা পাঁচামির আদিবাসীদের উচ্ছেদ চলবে না, কলকাতা ভরাল আদিবাসী সমাজ 

একইসঙ্গে  পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের উপরে আদিবাসীদের দেবতা মারানবুড়ুর উপাসনা স্থলে টুরগা পাম্প স্টোরেজ প্রজেক্ট নামে একটি নির্মাণ হচ্ছে। সেই নির্মাণের জেরেই নষ্ট হচ্ছে আদিবাসীদের ধর্মীয় স্থান। স্থানীয় স্তরে সেই নির্মাণের বিরোধিতা করে কোনও লাভ না হওয়ায় শেষে শহরে এসে ডেপুটেশন জমা দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা।

দেউচা পাঁচামির আদিবাসীদের উচ্ছেদ চলবে না, কলকাতা ভরাল আদিবাসী সমাজ 

দেউচা পাঁচামির আদিবাসীদের উচ্ছেদ চলবে না, কলকাতা ভরাল আদিবাসী সমাজ 
দেউচা পাঁচামির আদিবাসীদের উচ্ছেদ চলবে না, কলকাতা ভরাল আদিবাসী সমাজ 

এদিন সকাল থেকেই অবরুদ্ধ হয়ে পড়ে কলকাতা শহর। এরপর কলকাতার একাধিক শহর অবরুদ্ধ হয়ে পড়ে। এমজি রোড, উত্তর কলকাতামুখী সেন্ট্রাল অ্যাভিনিউ, বেন্টিঙ্ক স্ট্রিট, গণেশচন্দ্র অ্যাভিনিউ, ধর্মতলা চত্বর-সহ প্রায় কলকাতার মধ্য পুরোটাই থমকে যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন