আপনি উৎসব করছেন, আমাদের উৎসব কী হবে? মুখ্যমন্ত্রীকে প্রশ্ন হবু শিক্ষকদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সাদা কাপড় দিয়ে ঢেকে দৃশ্যমানতা কিছু সময়ের জন্য কমাতে পারবেন। কিন্তু যোগ্যদের আপনি যোগ্যতা কমাবেন কী করে? সেই লজ্জা আপনি ঢাকা দেবেন কি করে? যারা দিনের পর দিন এখানে বসে অপেক্ষা করছে, চোখের জল ফেলছে তাঁদের প্রতি আপনার বক্তব্য কী? আপনি উৎসব করছেন, কিন্তু আমাদের উৎসব কী হবে? দীর্ঘ সময় ধরে আন্দোলনের পর অপেক্ষারত হবু শিক্ষকদের আন্দোলনের ভাষা এই মুহুর্তে রাজ্যজুড়ে তোলপাড় শুরু করেছে।

আরও পড়ুনঃ Mulayam Singh Yadav: সংকটজনক অবস্থা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর, রয়েছে চিকিৎসকদের কড়া নজরদারি

মেধা তালিকায় নাম থাকার পরেও বঞ্চিত হতে হয়েছে। এই অভিযোগ ধর্মতলায় গান্ধী মুর্তির পাদদেশে এবং শহীদ মাতঙ্গিনী হাজরার পাদদেশে আন্দোলন চালিয়ে যাচ্ছেন টেট এবং স্কুল সার্ভিস কমিশনে উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। কেউ আন্দোলন করছেন প্রায় ৫৫০ দিন ধরে। আবার কারোর আন্দোলন পড়েছে ৭০ দিনের মাথায়।

আপনি উৎসব করছেন, আমাদের উৎসব কী হবে? প্রশ্ন চাকরি প্রার্থীদের 
আপনি উৎসব করছেন, আমাদের উৎসব কী হবে? প্রশ্ন চাকরি প্রার্থীদের 

গতকাল শহরের প্রায় ১০০ টি পুজো মণ্ডপকে নিয়ে রেড রোডে কার্নিভ্যালের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। গতকালের আলোকসজ্জিত কার্নিভ্যালে বেশ খোশমেজাজে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অথচ ধর্নামঞ্চ থেকে অদূরে আন্দোলনরত চাকরি প্রার্থীদের সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। যা নিয়ে কটাক্ষ করতে বিন্দুমাত্র পিছপা হয়নি বিরোধীরা।

এমনিতেই পাহাড় প্রমাণ শিক্ষাক্ষেত্রের দুর্নীতির তদন্ত করতে সিবিআই ও ইডি। কারাবাসে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে নগদ ৫০ কোটি টাকা সহ একাধিক তথ্য হাতে পেয়েছে তদন্তকারী সংস্থা। সেইসমস্ত কিছু প্রকাশ্যে আসতেই স্বচ্ছ নিয়োগ নিয়ে বারবার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সরকারের তরফে।

আপনি উৎসব করছেন, আমাদের উৎসব কী হবে? প্রশ্ন চাকরি প্রার্থীদের 

আপনি উৎসব করছেন, আমাদের উৎসব কী হবে? প্রশ্ন চাকরি প্রার্থীদের 

আন্দোলনরত চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁদের সঙ্গে কথা বলে আইনি জটিলতার বিষয়ে আলোচনা করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখনও অবধি নিয়োগ না হওয়ায় ধর্না চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে হবু শিক্ষকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত