নজরবন্দি ব্যুরোঃ একাধিক বিষয়ে চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। শুরু হয়েছে পুলিশ ভেরিফিকেশন। মিষ্টি খাওয়ার নাম করে হাজার হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। যে কারণে বিড়ম্বনায় পড়তে হয়েছে চাকরি প্রার্থীদের। যা নিয়ে চাকরি প্রার্থী মঞ্চের তরফে জয়েন্ট কমিশনারের কাছে চিঠি পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ নির্বাচনের দিল ঘোষণা করল AIFF, তবে কি এবার নির্বাসন উঠিয়ে নেবে FIFA?


চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, সম্প্রতি বেশ কিছু সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় চুড়ান্ত মেধা তালিকা প্রকাশ হয়েছে, সেজন্য চাকরি প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন শুরু হয়েছে। লক্ষনীয় বিষয় হল, নথিপত্র ভেরিফিকেশনের সময় কর্তব্যরত পুলিশ আধিকারিক ও পুলিশ কর্মীদের পক্ষ থেকে চাকরি প্রার্থীদের ‘মিষ্টি খাওয়ার’ জন্য টাকা চাওয়া হচ্ছে এবং সেই মিষ্টি খাওয়ার খরচের পরিমাণ প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা। যা চাকরি প্রার্থীদের বিড়ম্বনায় ফেলেছে।

শুধুমাত্র চাকরি প্রার্থীদের কাছ থেকে নয়, পাসপোর্ট ভেরিফিকেশনের জন্যেও টাকা নেওয়া হয়েছে। এতে পুলিশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। জনসমক্ষে এটি নেতিবাচক বার্তাও গেছে । তাই অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে।
মিষ্টি খাওয়ার নাম করে হাজার হাজার টাকা, অভিযোগ পুলিশ কর্তাদের বিরুদ্ধে

এমনিতেই নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র শাসক দলের একাধিক নেতাদের নাম জড়িয়েছে। হাজতবাসে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ ৫০ কোটি টাকা। যা ইতিমধ্যেই আলোড়ন ফেলে দিয়েছে। চাকরি হারাতে হয়েছে প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীকেও। এরই মধ্যে পুলিশ কর্তাদের বিরুধে অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।









