বাড়তি নম্বর দেওয়ার ক্ষেত্রে মান হয়নি নিয়ম। নিয়োগের ক্ষেত্রে চুড়ান্ত বেনিয়মের অভিযোগ উঠতেই টেট মামলা ফের গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। তাহলে যোগ্য প্রার্থী কারা ছিলেন? বিষয়ে পর্ষদের কাছে কাছে কাট অফ মার্কস এবং সংরক্ষণের তালিকা চেয়ে পাঠাল কলকাতা হাইকোর্ট। যার জন্য দুই সপ্তাহের সময় দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে জর্জরিত সরকার। ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যাপকভাবে সরব হচ্ছে রাজ্যের সমস্ত দল। দুর্নীতিকাণ্ডের মধ্যে বড় ঘোষণা শিক্ষা দফতরের আগামী পুজোর মধ্যেই নিয়োগ শুরু। আগামী পুজোর মধ্যেই ২১ হাজার শিক্ষক পদে নিয়োগের কথা করলেন ব্রাত্য বসু।
রাশি রাশি টাকা উদ্ধার হচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে। এরই মধ্যে শিক্ষক নিয়োগ নিয়ে আরও একটি বিস্ফোরক তথ্য উঠে এল। বৃহস্পতিবার আদালতের কাছে চাকরী প্রার্থীরা বলেন, মেধাতালিকার বাইরে অনেকেই চাকরী পেয়েছেন। ফের শিক্ষক নিয়োগে দুর্নীতির হদিশ মিলতেই মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
গতকাল দক্ষিণ কলকাতার এক অভিজাত আবাসন থেকে উদ্ধার হয়েছে ২১ কোটি ২০ লক্ষ টাকা। গ্রেফতার করা হয়েছে, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ট অর্পিতা মুখ্যোপাধ্যায়কে। সেই ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন সিপি(আই)এমের রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মমতাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। দাবি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের।
সেইসঙ্গে মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দিলেন সিপি(আই)এমের রাজ্য সম্পাদক। তিনি বলেন, আমি ওনাকে বলতে চাই ১৫ দিনের মধ্যে রিপোর্ট পেশ করুন। তাহলে আমি ওনাকে এক হাঁড়ি রসগোল্লা খাওয়াবো। না পারলে উনি পাগলা গারদে বসবাস করুন।
মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি দিয়েছেন একাধিকবার। কিন্তু দাবি পুরণ না হওয়া অবধি আন্দোলনে অবিচল রয়েছেন চাকরি প্রার্থীরা। মেধা তালিকায় নাম থেকেও বঞ্চিতদের আন্দোলন তিন দফায় মোট ৪৭৯ দিনে পড়ল আন্দোলন কর্মসূচি। এর মধ্যে গান্ধী মূর্তির পাদদেশে তৃতীয় দফায় আন্দোলন পড়ল ২৬৩ দিনে। এর মধ্যে চাকরির দাবিতে টানা ২৩৭ দিন ধরে আন্দোলন মঞ্চে পড়ে রয়েছেন সুদীপ মণ্ডল।