নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে প্রায় ১৭ হাজার খালি পদ পড়ে রয়েছে তাতে নিয়োগ হচ্ছে না। রাজ্য সরকার নিয়োগ করতে চাইলেও বার বার বিজেপি আটকে দিচ্ছে। এমনকি আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধেও তোপ দাগতে পিছপা হননি মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে বার্থ সার্টিফিকেট ফাইল রহস্যের কথাও বলেন তিনি। এবার সেই ঘটনায় মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ বিকাশরঞ্জন ভট্টাচার্যের।
আরও পড়ুনঃ Mamata Banerjee: জয় বাংলা দিচ্ছে ডাক, জয় ভারত বেঁচে থাক, শহীদ মঞ্চ থেকে ডাক মমতার
তিনি বলেন, আমি আগেও বলেছি। কোনভাবেই চোর যোচ্চরদের চাকরী করতে দেব না। আগামী দিনে সরকার হলে আরও লড়াই করব। যদি পারেন আটকে দেখান। সেইসঙ্গে মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দিলেন সিপি(আই)এমের রাজ্যসভার সাংসদ। তিনি বলেন, আমি ওনাকে বলতে চাই ১৫ দিনের মধ্যে রিপোর্ট পেশ করুন। তাহলে আমি ওনাকে এক হাঁড়ি রসগোল্লা খাওয়াবো। না পারলে উনি পাগলা গারদে বসবাস করুন।

এমনিতেই শিক্ষক নিয়োগ মামলায় জর্জরিত সরকার। প্রতিদিন একের পর এক তৃণমূল নেতাদের নাম জড়াতে শুরু করেছেন। নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে সিবিআই দফতরে হাজিরা দিতে হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবঙ্গ শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে। অস্বচ্ছ দুর্নীতির কারণে আন্দোলনরত কয়েক লক্ষ হবু শিক্ষক।
বৃহস্পতিবার ২১ জুলাইয়ের সভামঞ্চ থেকে শিক্ষক নিয়োগ নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার ১৭ হাজার শিক্ষক পদে নিয়োগে জন্য প্রস্তুত। কিন্তু বারবার বিজেপি আটকে দিচ্ছে। সরাসরি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে তোপ দেগে মমতার বার্তা, বিকাশবাবুদের জন্য নিয়োগ হচ্ছে না।কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন? সেই ফাইলটা একটু বার করব? কী বলেন বিকাশ বাবু! কটাক্ষ মমতার। বলেছিলাম, বদলা নয়, বদল চাই। তাই কিছু করিনি।
১৫ দিনের মধ্যে রিপোর্ট পেশ করুন, নাহলে পাগলা গারদে বাস করুন

তিনি আরও বলেন, সিপিএমের আমলে চাকরি হয়েছিল ? একটা চাকরিতে ১০ লক্ষ ১৫ লক্ষ টাকায় চাকরি বিক্রি করেছিল। সিপিএমের একটা কাগজ আছে। তার যত রিপোর্টার আছে, তাদের বউরা টিচারিতে চাকরি পেয়েছিল কী করে? ছেলেরা পার্টি করত আর বউদের চাকরী দেওয়া হত।
মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যের কড়া ভাষায় জবাব দিলেন সিপি(আই)এমে্র রাজ্যসভার সাংসদ ও দুঁদে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।



