নজরবন্দি ব্যুরোঃ ২১ এর নির্বাচনের পর জাতীয় রাজনীতির দিকে পা বাড়িয়েছে তৃণমূল। বাংলা পেরিয়ে ত্রিপুরা, অসম, মেঘালয় এবং গোয়ায় সংগঠন বেড়েছে তৃণমূলের। তাই লক্ষ্য যে এবার ভারত সেটা বুঝিয়ে দিলেন মমতা। তিনি বলেন, জয় বাংলা দিচ্ছে ডাক, জয় ভারত বেঁচে থাক।
আরও পড়ুনঃ Abhishek Banerjee: “ঠিকাদারী করলে তৃণমূল করা যাবে না” ২১ এর মঞ্চে আর কি বললেন অভিষেক?
তিনি বলেন, চব্বিশে বিজেপির কারাগার ভাঙো, চব্বিশে মানুষের সরকার আনো। মমতার কথায়, আমি চাই, ভারতে একটা আদর্শ রাজনৈতিক দল থাকুক, তার নাম তৃণমূল। গ্রাম-বাংলায় স্লোগান তুলুন, বিজেপি হঠাও, দেশ বাঁচাও। লোকসভায় বিজেপিকে একটিও আসন জিততে দেওয়া যাবে না। সাফ বার্তা মমতার।

মমতার কথায়, বিজেপি সিঙ্গল মেজরিটি পাবে না। চ্যালেঞ্জ করছি। বিজেপিকে হারাবেন? জীবন দিয়ে লড়াই করবেন? আবার এলাকায় লোক পাঠাতে শুরু করেছে। ভুঁইফোড় নেতা পাঠাচ্ছে। কোথায় যাচ্ছে, কী খাচ্ছে, কী দিচ্ছে, লক্ষ্য রাখবেন।
জয় বাংলা দিচ্ছে ডাক, জয় ভারত বেঁচে থাক, বার্তা মমতার

এদিন ২১ শহীদ মঞ্চ থেকে দলীয় কর্মীদের সাবধান করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমার কাছে খবর রয়েছে কেউ কেউ শহীদ সভার নাম করে টাকা তুলছে। এটা চলবে না। তৃণমূলের নামে কেউ টাকা তুললে সোজা থানায় গিয়ে জানান। তৃণমূল শৃঙ্খলাবদ্ধ দল। আমি চাই, বিধায়করা রিকশা নিয়ে ঘুরবেন, কর্মীরা সাইকেল নিয়ে গ্রামে গ্রামে জনসংযোগ করবেন। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।



