Abhishek Banerjee: “ঠিকাদারী করলে তৃণমূল করা যাবে না” ২১ এর মঞ্চে আর কি বললেন অভিষেক?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২১এ জুলাইএর মঞ্চে বক্তব্য দিতে উঠেই সকলকে ধন্যবাদ দিয়ে শুরু করলেন অভিষেক। তিনি বলেন, ২১ জুলাই শুধু তৃণমূলের প্রতি জনতার সমর্থনের মাপকাঠি নয়, জানিয়ে দিলেন অভিষেক। বললেন, ‘‘২১ জুলাই হার না মানার মানসিকতা, বুক চিতিয়ে মাঠে নেমে রক্ত দিয়ে লড়াই করার মানসিকতা।

আরও পড়ুনঃ এই বৃষ্টি ২৪ সালে বিজেপিকে ভারত থেকে ভাসিয়ে নিয়ে চলে যাবে, তোপ মমতার

তাই এ বছর ২১ এর নতুন শপথ। তৃণমূল কংগ্রেস করতে হলে মানুষকে গুরুত্ব দিতে হবে। তৃণমূল নিজের করে খাওয়ার জায়গা নয়। নিজেকে তৃণমূলের কর্মী বলে মনে করিয়ে তিনি বলেন, পদ প্রাক্তন হতে পারে। কিন্তু দলের কর্মীরা প্রাক্তন হতে পারে না। আমি দলের কর্মী হয়েই থাকতে চাই, জানালেন অভিষেক। সকল তৃণমূল কর্মীদের উদ্দেশে বলেন, নির্ভয়ে নির্লোভে তৃণমূল করতে হবে।

8 14

পঞ্চায়েতে যোগ্য প্রার্থীকে সুযোগ দিতে হবে। ঠিকাদারী করলে তৃণমূল করা যাবে না। অপর দিকে কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করে বলেন, দিল্লির কাছে কখনও হাত পাতবে না বাংলা। রান্নার গ্যাস ১১০০ টাকা। কেরোসিন ছাপিয়ে গেছে ডিজেলকে। আপনি (মোদী) দেখুন কী অবস্থা করেছে আচ্ছে দিনের নামে।

6 15

বাংলা আবাস যোজনা হবে। বাংলা সড়ক যোজনা হবে। তাতে যদি কেন্দ্র টাকা না দিতে চায় বাংলার সেই টাকা লাগবে না। বাংলা কেন্দ্রের ভরসায় ছিল না। থাকবেও না। অভিষেকের ভাষণের সময় বৃষ্টি শুরু হয়েছিল। তিনি বললেন,

"ঠিকাদারী করলে তৃণমূল করা যাবে না" ২১ এর মঞ্চে আর কি বললেন অভিষেক?

“ঠিকাদারী করলে তৃণমূল করা যাবে না” ২১ এর মঞ্চে আর কি বললেন অভিষেক?

‘‘বৃষ্টি শুভ। যতবার ২১ জুলাই বৃষ্টি হয়েছে বিরোধীরা ধুয়ে গিয়েছে। এ বারও ২১ জুলাইয়ের সর্বকালীন রেকর্ড ছাপিয়ে গিয়েছেছ’ বছর ছিলাম যুব সভাপতি এত ভিড় দেখিনি। তবে আমার দেখে ভাল লাগছে যে এই বৃষ্টিতেও কেউ আসন ছাড়েননি। এই জেদই এগিয়ে নিয়ে যাবে তৃণমূলকে। এই জেদ শুধু পঞ্চায়েত নির্বাচন নয়। দিল্লির বুকে গণতান্ত্রিক গঠনমূলক সরকার তৈরির সূচনা এই সমাবেশ।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর