নজরবন্দি ব্যুরোঃ ২১ জুলাইয়ের মঞ্চ থেকে কী বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? তার দিকেই নজর ছিল রাজনৈতিক মহলের। এদিন ২১ জুলাইয়ের মঞ্চ থেকে সরাসরি তোপ দাগলেন বিজেপির বিরুদ্ধে। তিনি বলেন, এই বৃষ্টি ২৪ সালে বিজেপিকে ভারত থেকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। ওদের লড়ার ক্ষমতা নেই। আমাদের মেরুদণ্ড সোজা। ওদের ব্যাঁকা। ওদের মেরুদণ্ড একদিকে ইডি, একদিকে সিবিআই। একদিকে আইটি, অন্যদিকে জিএসটি। আমরা মাথা উঁচু করে চলি।
আরও পড়ুনঃ Sonia Gandhi: ইডি দফতরে সোনিয়া, রাজপথে বিক্ষোভে কংগ্রেস
বিজেপির বিরুদ্ধে তোপ গেছে মমতার বার্তা, বাংলার নামে কুৎসা রটাচ্ছে। কেন্দ্রীয় রিপোর্টে কী বলছে? কৃষকদের ইনকামে বাংলা প্রথম। আমরা গর্বিত। সারা ভারতে ৪৫ শতাংশ বেকারত্ব বেড়েছে। বাংলায় ৪০ শতাংশ বেকারত্ব কমেছে।ডেউচা পাঁচামি, তাজপুর বন্দর, নতুন সিলিকন ভ্যালি— বাংলায় প্রচুর কর্মসংস্থান তৈরি হচ্ছে। আগামী ৫০ বছর রাজ্যের কয়লা নিয়ে কোনও চিন্তা করতে হবে না। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্য সরকার ১৭ হাজার শিক্ষক পদে নিয়োগে জন্য প্রস্তুত। কিন্তু বারবার বিজেপি আটকে দিচ্ছে। সরাসরি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে তোপ দেগে মমতার বার্তা, বিকাশবাবুদের জন্য নিয়োগ হচ্ছে না।কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন? সেই ফাইলটা একটু বার করব? কী বলেন বিকাশ বাবু! কটাক্ষ মমতার। বলেছিলাম, বদলা নয়, বদল চাই। তাই কিছু করিনি।
সিপিএমের আমলে চাকরি হয়েছিল ? একটা চাকরিতে ১০ লক্ষ ১৫ লক্ষ টাকায় চাকরি বিক্রি করেছিল। সিপিএমের একটা কাগজ আছে। তার যত রিপোর্টার আছে, তাদের বউরা টিচারিতে চাকরি পেয়েছিল কী করে? ছেলেরা পার্টি করত আর বউদের চাকরী দেওয়া হত।

সম্প্রতি একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে জিএসটি লাগিয়ে সরকার। ২১ এর মঞ্চ থেকে মুড়ি নিয়ে প্রতিবাদ করেন মমতা। তিনি বলেন, বিজেপি নেতা নেত্রীদের কাছে মমতার প্রশ্ন, বিজেপির নেতারা মুড়ি খাবেন না কি? মুড়ির ওপর জিএসটি লাগাচ্ছে। মিষ্টি, চিড়ে, দইতেও জিএসটি, নকুলদানায় কত? হাসপাতালের বেডেও জিএসটি! আমরা খাব কী? আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নাহলে বিজেপি বিদায় না। কলকাতা থেকে সবচেয়ে বেশি ট্যাক্স।
অগ্নিপথের অর্থ কী? বিজেপি ক্যাডার তৈরি করতে চাইছে? এভাবে সেনাকে অপমান করবেন না। চুক্তিভিত্তিক নয়, বরং সেনাবাহিনীতে স্থায়ী পদে নিয়োগের জন্য কেন্দ্র সরকারের কাছে আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।সেনাদের বঞ্চনা করে অগ্নিপথ? গ্যাস বাড়ানোর সরকার, আর নেই দরকার।
এই বৃষ্টি ২৪ সালে বিজেপিকে ভারত থেকে ভাসিয়ে নিয়ে চলে যাবে, জানালেন মমতা

এর আগে একাধিক বার ১০০ দিনে বঞ্চনা নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন সেবিষয়ে সরব হন তিনি। তিনি বলেন, অন্যান্য রাজ্যের নাম দিয়ে প্রকল্প চললে বাংলায় নয়ে কেন? কেন বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্র সরকার। বাংলাকে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না। গরিব মানুষ গত সাত মাস ধরে কাজ করে টাকা পাচ্ছেন না। আরও কত টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। কেন আমার হকের টাকা বন্ধ করে দিলেন? ভোটে হেরেছেন বলে ভাতে মারার চেষ্টা করবেন? ১০০ দিনের কাজের টাকা যদি না দেয় বিজেপি সরকার, দিল্লি গিয়ে আপনাকে ঘেরাও করব।



