SSC-TET Scam: ফের শিক্ষক নিয়োগে দুর্নীতির হদিশ, নতুন করে মামলার অনুমতি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাশি রাশি টাকা উদ্ধার হচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে। এরই মধ্যে শিক্ষক নিয়োগ নিয়ে আরও একটি বিস্ফোরক তথ্য উঠে এল। বৃহস্পতিবার আদালতের কাছে চাকরী প্রার্থীরা বলেন, মেধাতালিকার বাইরে অনেকেই চাকরী পেয়েছেন। ফের শিক্ষক নিয়োগে দুর্নীতির হদিশ মিলতেই মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুনঃ Partha Chaterjee: হাতে একগুচ্ছ নাম, অর্পিতার দেওয়া তথ্য মিলিয়ে দেখতে পার্থর আপ্ত সহায়ককে তলব

উল্লেখ্য, গত মে মাসেই নিয়োগের নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় নম্বর-সহ সমস্ত মেধাতালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ১৭ জুন অবধি নিয়গের ক্ষেত্রে স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চলতি মাসে সেই তালিকা প্রকাশ করা হয় স্কুল সার্ভিস কমিশনের তরফে। কিন্তু সেখানেও দুর্নীতির অভিযোগ উঠেছে।

ফের শিক্ষক নিয়োগে দুর্নীতির হদিশ, বাড়ছে চাপ 
ফের শিক্ষক নিয়োগে দুর্নীতির হদিশ, বাড়ছে চাপ

চাকরী প্রার্থীদের অভিযোগ, নবম-দশম শ্রেণীর নিয়োগের ক্ষেত্রে চূড়ান্ত দুর্নীতি হয়েছে। আগের মতোই যারা মেধাতালিকায় পিছনে ছিলেন তাঁদেরকে চাকরী দেওয়া হয়েছে। চাকরিপ্রার্থীদের ওই দাবি শোনার পর বৃহস্পতিবার তাদের নতুন করে মামলা করার অনুমতি দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

চাকরিপ্রার্থীরা আদালতকে এ কথাও জানান যে, ওই তালিকায় সংরক্ষণের নিয়মও মানা হয়নি। তাই হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন চাকরীপ্রার্থীরা। তাঁরা নতুন করে মামলা করার আর্জিও জানান। জবাবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলা করার অনুমতি দিয়েছেন। শুক্রবার এই মামলাটির শুনানি হতে পারে।

ফের শিক্ষক নিয়োগে দুর্নীতির হদিশ, বাড়ছে চাপ 

ফের শিক্ষক নিয়োগে দুর্নীতির হদিশ, বাড়ছে চাপ 
ফের শিক্ষক নিয়োগে দুর্নীতির হদিশ, বাড়ছে চাপ

উল্লেখ্য, শিক্ষক দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বান্ধবী অর্পিতা মুখ্যোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। রোজ নিতম করে সিজিও কমপ্লেক্সে চলছে জিজ্ঞাসাবাদ। এর মধ্যেই আরও এক দুর্নীতি মামলা যুক্ত হল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন