Partha Chaterjee: হাতে একগুচ্ছ নাম, অর্পিতার দেওয়া তথ্য মিলিয়ে দেখতে পার্থর আপ্ত সহায়ককে তলব

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর থেকেই তাঁর আপ্ত সহায়ক সুকান্ত আচার্যের ওপর কড়া নজরদারি ছিল ইডির আধিকারিকদের। অর্পিতা মুখ্যোপাধ্যায়ের থেকে যে সমস্ত তথ্য ইডি পেয়েছে, তা মিলিয়ে দেখার জন্য ফের তলব করা হল সুকান্তকে। একইসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের একাধিক ব্যবসার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ইডির হাতে একগুচ্ছ নাম এসেছে সবটা মিলিয়ে দেখতেই তলব করা হয়েছে।

আরও পড়ুনঃ Abhishek Banerjee: ধৃত পার্থকে নিয়ে মুখ পুড়ছে দলেরই, বিকেলে শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডাকলেন অভিষেক

ইডি সূত্রের খবর, গত কয়েকদিন ধরে ইডির আধিকারিকরা যে সমস্ত জায়গায় অভিযান চালিয়েছে, তাতে বিপুল অঙ্কের টাকা, সোনার গয়না, বিদেশী মুদ্রা, জমির দলিল পাওয়া গেছে। পার্থ চট্টোপাধ্যায়ের এই বিপুল সম্পত্তির কারণ কি? মন্ত্রীর কাছে কাদের যাতায়ত ছিল? সবটা জানতেই তলব করা হয়েছে।

হাতে একগুচ্ছ নাম, জড়াতে পারে কাদের নাম? 
হাতে একগুচ্ছ নাম, জড়াতে পারে কাদের নাম? 

যে বিপুল অঙ্কের নগদ টাকা উদ্ধার হয়েছে, তাতে চোখ কপালে ইডি আধিকারিকদের। ইডি আধিকারিকদের অনুমান, শুধুমাত্র শিক্ষক নিয়োগের দুর্নীতি নয়, এই টাকার সঙ্গে যোগ রয়েছে অন্যান্য কিছুর। আর যদি শুধুমাত্র শিক্ষক নিয়গ হতাহলে মন্ত্রীর কাছে কাদের যাতায়ত ছ্যিল? একজন প্রার্থীর নিয়োগের জন্য কর টাকা খরচ করা হত? সবটা জানতে আপ্ত সহায়কের ভূমিকা জরুরী বলে মনে করছেন ইডির আধিকারিকরা।

হাতে একগুচ্ছ নাম, জড়াতে পারে কাদের নাম? 
হাতে একগুচ্ছ নাম, জড়াতে পারে কাদের নাম? 

একইসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের অফিসে অর্পিতা মুখ্যোপাধ্যায়ের যাতায়ত ছিল না কি না, সবটা জানতে চায় ইডির আধিকারিকরা। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের বিপুল সম্পত্তি সম্পর্কে তিনি অবগত ছিলেন কি না? সবটা জানতে চায় ইডির আধিকারিকরা।

হাতে একগুচ্ছ নাম, জড়াতে পারে কাদের নাম? 

হাতে একগুচ্ছ নাম, জড়াতে পারে কাদের নাম? 
হাতে একগুচ্ছ নাম, জড়াতে পারে কাদের নাম? 

এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুকান্ত আচার্যের বাড়িতে উপস্থিত হয় ইডির আধিকারিকরা। এবার ১২ ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। এরপর আজ সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন