SSC: মেধা তালিকায় নাম থেকেও বঞ্চিত, ২৩৭ দিন ধরে আন্দোলনে অবিরত সুদীপ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি দিয়েছেন একাধিকবার। কিন্তু দাবি পুরণ না হওয়া অবধি আন্দোলনে অবিচল রয়েছেন চাকরি প্রার্থীরা। মেধা তালিকায় নাম থেকেও বঞ্চিতদের আন্দোলন তিন দফায় মোট ৪৭৯ দিনে পড়ল আন্দোলন কর্মসূচি। এর মধ্যে গান্ধী মূর্তির পাদদেশে তৃতীয় দফায় আন্দোলন পড়ল ২৬৩ দিনে। এর মধ্যে চাকরির দাবিতে টানা ২৩৭ দিন ধরে আন্দোলন মঞ্চে পড়ে রয়েছেন সুদীপ মণ্ডল।

আরও পড়ুনঃ Mukhter Abbas Nagvi: ইস্তফা দিলেন নাগভি, উপরাষ্ট্রপতির দৌড়ে রয়েছেন তিনিও

প্রথম পর্যায়ে ২০১৯ সালে কলকাতার প্রেসক্লাবের সামনে ২৯ দিনের অনশন, দ্বিতীয় পর্যায়ে ২০২১ সালের জানুয়ারি মাস থেকে সেন্ট্রাল পার্কের পাঁচ নম্বর গেটের সামনে ১৮৭ দিনের অবস্থান বিক্ষোভ ও অনশন, তৃতীয় পর্যায়ে ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে ২৬৩ দিন ধরে ধর্ণা চলছে নবম-দ্বাদশের হবু শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীদের।

মেধা তালিকায় নাম থেকেও বঞ্চিত, ৪৮০ দিনে পড়ল আন্দোলন 
মেধা তালিকায় নাম থেকেও বঞ্চিত, ৪৮০ দিনে পড়ল আন্দোলন 

২০২২ সালের ৩ রা মে ঈদ মহোৎসবের দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন মারফত গান্ধীমূর্তির পাদদেশে ধর্ণারত নবম-দ্বাদশের হবু শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীদের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছিলেন। সেই মোতাবেক শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিক্ষক-অশিক্ষক পদের জন্য ৫২৬১ টি এবং কর্মশিক্ষা- শারীরশিক্ষার ক্ষেত্রে ১৬০০ টি বর্ধিত শূন্যপদ ঘোষণা করেন। কিন্তু সেই প্রতিশ্রুতি এখনও পুরণ হুয়নি।

মেধা তালিকায় নাম থেকেও বঞ্চিত, ৪৮০ দিনে পড়ল আন্দোলন 

মেধা তালিকায় নাম থেকেও বঞ্চিত, ৪৮০ দিনে পড়ল আন্দোলন 
মেধা তালিকায় নাম থেকেও বঞ্চিত, ৪৮০ দিনে পড়ল আন্দোলন 

টানা ২৩৭ দিন ধরে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির ওপর ভরসা করে চলছে অবস্থান বিক্ষোভ। মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রেখেই আন্দোলন জারি রেখেছেন আন্দোলনকারী হবু শিক্ষক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত