নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে ইস্তফা দিলেন মুখতার আব্বাস নাগভি। আগামীকাল রাজ্যসভা পদে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা। ঠিক তার আগে কেন্দ্রীয় মন্ত্রীর ইস্তফা ঘিরে জল্পনা শুরু হয়েছে। মনে করা হচ্ছে এবার বিজেপির তরফে তাকেই উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করা হতে পারে।
আরও পড়ুনঃ ধাওয়ানকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে দল ঘোষণা ভারতের


বুধবার সকালেই সেই জল্পনা প্রবল হয়েছে। কারণ, এদিনেই সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের পদ থেকে ইস্তফার আগে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাত করেন তিনি। ইস্তফা দিলেন নাগভি, তারপর থেকেই তাঁকে নিয়ে জল্পনা শুরু হয়েছে।

যদিও রাজনৈতিক মহলের ধারণা, মুখতার আব্বাস নাগভি মোদি মন্ত্রীসভায় জায়গা পাওয়ার আগে ছিলেন অটল জমানার মন্ত্রীও। তাই তাঁর মতো অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত করতে চায় বিজেপি। সেইসঙ্গে ২০২৪ এর নির্বাচনে সংখ্যালঘু ভোটের কথা মাথায় রেখেই বিরাট পদক্ষেপ হতে চলেছে।
উল্লেখ্য, ১০ অগাস্ট উপরাষ্ট্রপতি মেয়াদ শেষ হতে চলেছে ভেঙ্কাইয়া নাইডুর। আগামী ৬ অগাস্ট উপরাষ্ট্রপতি নির্বাচন। এই দৌড়ে রয়েছেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নাজমা হেফতুল্লা এবং পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।


ইস্তফা দিলেন নাগভি, হতে পারেন উপরাষ্ট্রপতি

যদিও বিজেপি সূত্রে খবর, ২০২৪ এর নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপি যেমন রাষ্ট্রপতি নির্বাচনের পদপ্রার্থী হিসাবে দ্রৌপদী মুর্মুকে বেছে নিয়ে চমক এনেছে। ঠিক তেমনই উপরাষ্ট্রপতি পদে এমনই কোনও চমক আনতে চাইছেন তাঁরা।







