ধাওয়ানকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে দল ঘোষণা ভারতের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ BCCI এর নির্বাচক কমিটি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বুধবার দল বেছে নিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। আর সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে রবীন্দ্র জাদেজাকে। ২০২১ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে ভারতের অধিনায়ক ছিলেন ধাওয়ান।

আরও পড়ুনঃ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে ভারত? কি ভাবে সেটা সম্ভব, জানুন

বস্তুত ধাওয়ান অধিনায়ক থাকাকালীনই ভারতীয় দলের হয়ে কোচিং কেরিয়ার শুরু করেন দ্রাবিড়। ক্যারিবিয়ান সফরে গব্বরের সঙ্গেই কাজ করবেন তিনি। রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পাণ্ডিয়া, ঋষভ পন্থ, কে এল রাহুলকে বিশ্রাম দেওয়া হয়েছে। ওয়ানডে টিমে ঢুকে পড়েছেন শুভমন গিল।

ধাওয়ানকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে দল ঘোষণা ভারতের

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৩টি ওয়ানডে (ODI) এবং ৫টি টি-২০ খেলবে টিম ইন্ডিয়া। ভারতের উইন্ডিজ সফর শুরু হচ্ছে ২২ জুলাই। সেদিন ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে ম্যাচ পোর্ট অফ স্পেনে। ২৪ জুলাই এবং ২৭ জুলাইয়ের ম্যাচ দু’টিও হবে কুইন্স পার্ক ওভালের ঐতিহাসিক স্টেডিয়ামেই।

17 3

এরপরই শুরু হবে ৫ ম্যাচের টি-২০ সিরিজ। তবে টি-২০ এর জন্য দল এখন ঘোষণা করা হয়নি। আসুন এক নজরে দেখে নিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ওডিআই স্কোয়াড:

18 4

ধাওয়ানকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে দল ঘোষণা ভারতের

শিখর ধাওয়ান (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (সহ-কঅধিনায়), রুতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ইশান কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আবশ খান, প্রসিধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন