Calcutta High Court: নিয়োগের ক্ষেত্রে চুড়ান্ত বেনিয়ম, তালিকা চেয়ে পাঠালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃবাড়তি নম্বর দেওয়ার ক্ষেত্রে মান হয়নি নিয়ম। নিয়োগের ক্ষেত্রে চুড়ান্ত বেনিয়মের অভিযোগ উঠতেই টেট মামলা ফের গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। তাহলে যোগ্য প্রার্থী কারা ছিলেন? বিষয়ে পর্ষদের কাছে কাছে কাট অফ মার্কস এবং সংরক্ষণের তালিকা চেয়ে পাঠাল কলকাতা হাইকোর্ট। যার জন্য দুই সপ্তাহের সময় দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুনঃ আলিঙ্গনে সর্বনাশ! টুকরো টুকরো পাঁজরের হার আদালতে প্রেমিকা

এর আগে এই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই ও পর্ষদের রিপোর্ট দেখে জানিয়েছিলেন দুর্নীতি হয়েছে। সেকারণেই প্রাথমিক র্ট দেখে মোট ২৬৯ জনকে চাকরি থেকে বরখাস্ত করার দিয়েছিলেন তিনি। কারণ, ২০১৪ সালের টেট পরীক্ষার প্রশ্নপত্রে ভুল থাকার কারণে পরীক্ষার্থীদের বাড়তি নম্বর দেওয়া হয়নি ২০১৬ সালের নিয়গের সময়।

নিয়োগের ক্ষেত্রে চুড়ান্ত বেনিয়ম, অভিযোগে কড়া পদক্ষেপ আদালতের
নিয়োগের ক্ষেত্রে চুড়ান্ত বেনিয়ম, অভিযোগে কড়া পদক্ষেপ আদালতের

এরপর নিয়োগ হয় ২০২০ সালে। বাড়তি নম্বর দিয়ে ২০১৪ সালের টেট পরীক্ষার্থীদের নিয়োগ করা হয় এই দ্বিতীয় দফাতে। অভিযোগ, এই দ্বিতীয় দফার নিয়োগেই অনিয়ম হয়েছে। যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে বাড়তি নম্বর পেয়ে কাট অফ মার্কস পেয়েছেন অযোগ্য প্রার্থীরাও।

নিয়োগের ক্ষেত্রে চুড়ান্ত বেনিয়ম, অভিযোগে কড়া পদক্ষেপ আদালতের

নিয়োগের ক্ষেত্রে চুড়ান্ত বেনিয়ম, অভিযোগে কড়া পদক্ষেপ আদালতের
নিয়োগের ক্ষেত্রে চুড়ান্ত বেনিয়ম, অভিযোগে কড়া পদক্ষেপ আদালতের

মাঝে ২০১৪ সালের টেট পরীক্ষার প্রশ্নপত্রে যে ভুল ছিল, তা প্রকাশ্যে আসে ২০১৮ সালে। ২০১৮-র ১৩ অক্টোবর ছ’টি ভুল প্রশ্ন নিয়ে মামলা দায়ের হয় হাই কোর্টে। ফলে ৭৩৮ জনকে নিয়োগের সময় যোগ্য প্রার্থীরা বাদ পড়েন বলে অভিযোগ জানানো হয়। সেই মামলতেই তালিকা চেয়ে পাঠাল কলকাতা হাই কোর্ট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত