SSC-TET: দুর্নীতিকাণ্ডের মধ্যে বড় ঘোষণা শিক্ষা দফতরের, ২১ হাজার পদে নিয়োগ শুরু

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে জর্জরিত সরকার। ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যাপকভাবে সরব হচ্ছে রাজ্যের সমস্ত দল। দুর্নীতিকাণ্ডের মধ্যে বড় ঘোষণা শিক্ষা দফতরের আগামী পুজোর মধ্যেই নিয়োগ শুরু। আগামী পুজোর মধ্যেই ২১ হাজার শিক্ষক পদে নিয়োগের কথা করলেন ব্রাত্য বসু।

আরও পড়ুনঃ বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু কম করে ১০ জনের, আহত বহু

সোমবার নিয়োগ সংক্রান্ত বিষয়ে চলছিল বড়সড় বৈঠক। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ঘোষণা আপার প্রাইমারি, নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রধান শিক্ষক ও নতুন শিক্ষক নিয়োগ দ্রুত শুরু হবে। ২১ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। পুজোর আগেই এই প্রক্রিয়া শুরু হিয়ে যাবে বলে এদিন জানান শিক্ষামন্ত্রী। আসলে শিক্ষক নিয়োগ নিয়েই এদিন আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। দ্রুত এই নিয়োগ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

একইসঙ্গে নিয়োগের ক্ষেত্রে নিয়মে ব্যাপক বদল হচ্ছে বলে জানিয়েছেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, নিয়োগের ক্ষেত্রে নিয়মের ব্যাপক পরিবর্তন হচ্ছে। সমস্ত নিয়ম আইনমন্ত্রীর কাছে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী ব্রাত্য বসু।

দুর্নীতিকাণ্ডের মধ্যে বড় ঘোষণা শিক্ষা দফতরের, বাড়তে পারে জটিলতা 
দুর্নীতিকাণ্ডের মধ্যে বড় ঘোষণা শিক্ষা দফতরের, বাড়তে পারে জটিলতা 

এমনিতেই নিয়োগ দুর্নীতি নিয়ে সরকারের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উঠেছে। প্রতিটি স্কুল আর্ভিস কমিশন থেকে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ দুর্নীতির অভিযোগে তদন্ত করছে সিবিআই। এর পিছনে বিপুল অনেকের আর্থিক লেনদেনের হদিশ পেতেই শুরু হয়েছে ইডির তল্লাশি।উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা, সোনার গয়না সহ একাধিক সম্পত্তি।

অভিযোগ, নিয়ম ভেঙে যাদের যোগ্যতা নেই তাঁদেরকে চাকরী দেওয়া হয়েছে। এমনকি টাকার বিনিময়ে এবং প্রভাব খাটিয়ে নিয়োগের অভিযোগ তুলেছেন চাকরী প্রার্থীরা। নতুন করে নিয়োগ নিয়ে বারবার সরব হয়েছে রাজ্যতের শাসক দল। মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল ১৮ হাজার পদে নিয়োগের জন্য সরকার প্রস্তুত। কিন্তু আদালতের হস্তক্ষেপের কারণে হচ্ছে না।

দুর্নীতিকাণ্ডের মধ্যে বড় ঘোষণা শিক্ষা দফতরের, বাড়তে পারে জটিলতা 

দুর্নীতিকাণ্ডের মধ্যে বড় ঘোষণা শিক্ষা দফতরের, বাড়তে পারে জটিলতা 
দুর্নীতিকাণ্ডের মধ্যে বড় ঘোষণা শিক্ষা দফতরের, বাড়তে পারে জটিলতা 

গত ২৯ জুলাই রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে কত সংখ্যক শূণ্যপদ রয়েছে, তার বিস্তারিত বিবরণ দিয়েছে। সেখানে ২১ হাজার পদের কথা জানিয়েছিল সরকার। সেই পদে নিয়োগের কথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর