বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু কম করে ১০ জনের, আহত বহু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মধ্যপ্রদেশের জব্বলপুরে একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। দামোহ নাকা শিবনগর এলাকার নিউ লাইফ মাল্টিস্পেশালিটি হাসপাতালে ঘটেছে এই অগ্নিকাণ্ড।

আরও পড়ুনঃ শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ স্কুল ঘরে! এলাকায় চাঞ্চল্য

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল। তৎপরতার সঙ্গে শুরু হয় আগুন নেভানোর কাজ। জানা গিয়েছে, হাসপাতাল থেকে বেরোনের একটিই রাস্তা থাকায় অনেকেই ভিতরে আটকে যান। তারই মাঝে বিধ্বংসী আকার ধারণ করে আগুন।

বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু কম করে ১০ জনের, আহত বহু

প্রথমে আগুন নিয়ন্ত্রণই করতে পারছিল না দমকল কর্মীরা। যার জেরে খবর দেওয়া হয় বিদ্যুৎ বিভাগে। তারপর হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান

বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু কম করে ১০ জনের, আহত বহু

জব্বলপুরের পুলিশ সুপারিন্টেন্ডেন্ট সিদ্ধার্থ বহুগুণা জানিয়েছেন, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল চার জনের। তিন জন গুরুতর আহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন এক ডজনেরও বেশি মানুষ। দমকল বাহিনী অবশেষে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আহতদের সবাই অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর