শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ স্কুল ঘরে! এলাকায় চাঞ্চল্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি, বালুরঘাটঃ স্কুলের ভেতরে এক শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো বংশিয়ারী ব্লকের নুরপুর এলাকায়। জানা গেছে গতকাল রাতে বংশীহারী ব্লকে নুরপুর জুনিয়ার হাই স্কুলের শিক্ষক কৃষ্ণ বসাক তার মৃতদেহ স্কুলের ঘরের মধ্যে ঝুলতে দেখা যায়।

আরও পড়ুনঃ রাজ্যের দেওয়া রিপোর্টে একেবারেই খুশি নয়, অনুব্রতর গাড়িতে লালবাতি নিয়ে রাজ্যকে ভৎসনা বিচারপতির

এর পর রাতের বেলা লোকজন খবর দেয় বংশিয়ারি থানায় পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে এবং আজকে ময়না তদন্তের জন্য পাঠানো হয় বালুরঘাটে। পরিবার সূত্রে জানা গেছে মৃত কৃষ্ণ বসাকের বাড়ি বাতাসকুড়ি এলাকায়। গত তিন চার মাস আগে কুসুমন্ডি ব্লকের একটি স্কুল থেকে ট্রান্সফার হয়ে নুরপুর জুনিয়র হাই স্কুলে যোগ দেয় কাজে।

9

গতকাল সকালবেলা বাড়ি থেকে বের হয় স্কুলে কাজ আছে বলে এবং অনেক রাত্রি হয়ে যাওয়ায় বাড়িতে না আসায় বাড়ির লোকজন স্কুলে গিয়ে খোঁজ করে এবং স্কুলে অফিস রুমের মধ্যে তার মৃতদেহ দেখতে পায় পরিবারের লোকজন। জানা গেছে গত ১০ বছর ধরে তার প্রথম পক্ষের স্ত্রী দেবিকা জোয়ারদার এর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে।

8

শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ স্কুল ঘরে! এলাকায় চাঞ্চল্য

মৃতের পরিবারের আরো অভিযোগ মামলা চললেও বিভিন্ন ভাবে মানসিক টর্চার করতো তার প্রথম পক্ষের স্ত্রীর সহ বাড়ির লোকজন। গত কাল এমন ঘটনায় ভেঙে পড়ে মৃতের দ্বিতীয় স্ত্রী সহ পরিবারের লোকজন। পরিবারের লোকজনের দাবি পুলিশ সঠিক তদন্ত করুক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন