Anubrata Mondal: রাজ্যের দেওয়া রিপোর্টে একেবারেই খুশি নয়, অনুব্রতর গাড়িতে লালবাতি নিয়ে রাজ্যকে ভৎসনা বিচারপতির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গাড়িতে লালবাতি ব্যবহার নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। রাজ্য সরকারের কাছে এবিষয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল আদালত। সেইসঙ্গে রাজ্যের আর কোন ব্যক্তিরা কালো কাঁচ এবং গাড়িতে লালবাতি ব্যবহার করে কিন্তু রাজ্যের দেওয়া রিপোর্টে একেবারেই খুশি নয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।

আরও পড়ুনঃ Sprite: সবুজ হল স্বচ্ছ সাদা, যে কারণে বোতলের রং বদলে দিল স্প্রাইট

গত এপ্রিল মাসে বীরভূম থেকে কলকাতার চিনার পার্কের বাড়িতে এসেছিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এখান থেকে পরের দিন চলে আসেন এসএসকেএম হাসপাতালে। যে গাড়িতে করে অনুব্রত কলকাতায় এসেছিলেন, তাঁর গারীতে লাগানো ছিল লালাবাতি। কেন লালবাতি লাগানো হয়েছে? প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। একইসঙ্গে মামলাকারীর বক্তব্য ছিল, কলকাতা আসার সময় পূর্ব বর্ধমান, হুগলি, কলকাতা এবং হাওড়া পেরিয়ে আসতে হয়েছে। এই সমস্ত জেলা প্রশাসন কী করছিল? তা জানতে চাওয়া হয়।

রাজ্যের দেওয়া রিপোর্টে একেবারেই খুশি নয়, জানিয়ে দিল হাইকোর্ট
রাজ্যের দেওয়া রিপোর্টে একেবারেই খুশি নয়, জানিয়ে দিল হাইকোর্ট

এদিন আদালতের বক্তব্য ছিল শুধুমাত্র একটি রাজনৈতিক দলের পদাধিকারী হয়ে এভাবে লালবাতি লাগানো যায় না। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কেন কোন পদক্ষেপ নেওয়া হল না? প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। আদালতের তরফে জানানো হয়েছে, গাড়িতে লালবাতি লাগিয়ে আইন ভঙ্গ করেছেন অনুব্রত মণ্ডল। পুলিশের জরিমানা করা উচিত ছিল। কেন্দ্র সরকারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশের পরেও কেন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল না?

রাজ্যের দেওয়া রিপোর্টে একেবারেই খুশি নয়, জানিয়ে দিল হাইকোর্ট

রাজ্যের দেওয়া রিপোর্টে একেবারেই খুশি নয়, জানিয়ে দিল হাইকোর্ট
রাজ্যের দেওয়া রিপোর্টে একেবারেই খুশি নয়, জানিয়ে দিল হাইকোর্ট

এদিন আদালতের তরফে আরও একটি বিষয় তুলে হরা হয়েছে। যেটা হল গাড়িতে কালো কাঁচের ব্যবহার নিয়ে। এবিষয়ে কেন্দ্র ও রাজ্য, উভয়ের কাছে রিপোর্ট চেয়েছে কলকাতা হাইকোর্ট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত