গত বছর জুলাই মাসে কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হন তিনি। একবছরের বেশি সময় কেটে গিয়েছে। জেলে থাকাকালীন একাধিকবার নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী। কয়েকদিন আগেও সমস্যার কথা জানিয়ে চিঠি দিয়েছিলেন জেল কর্তৃপক্ষকে।
লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নিয়ে আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল ইডিকে। এর মধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে অভিষেককে তলব করা হলে আদালতের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই মামলাতেই ১০ অক্টোবরের মধ্যে অভিষেক বন্দোপাধ্যায়কে নথি জমার নির্দেশ দেয় আদালত। আর হাইকোর্টের নির্দেশেই আজ সমস্ত নথি জমা দিতে হবে অভিষেককে।
এদিন মন্ত্রীর বাড়ি সহ ১৩ টি জায়গায় তল্লাশি চালায় ইডি। আজ সকালেই সিজিও কমপ্লেক্স থেকে একাধিক দল বের হয়। তাঁদের মধ্যে দশজনের একটি দল খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে হানা দেয়।
নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নিয়োগ দুর্নীতি মামলায় এবার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। গত মঙ্গলবারই এই মামলার তদন্তে অভিষেককে কলকাতায় ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু দিল্লিতে পূর্ব নির্ধারিত কর্মসূচির কারণে হাজিরা এড়িয়ে যান তিনি।