Rathin Ghosh: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে প্রথম হানা ইডির, মন্ত্রী রথীন ঘোষের বাড়িতে তল্লাশি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পুর নিয়োগ দুর্নীতি মামলায় তৎপরতা বাড়াল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ইডি। বৃহস্পতিবার সাত সকালে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান তদন্তকারী আধিকারিকদের। এদিন মন্ত্রীর মাইকেল নগরের বাড়িতে পৌঁছে যায় ইডি। তল্লাশির পাশাপাশি রথীন ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও খবর।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৫ অক্টোবর, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী জেনে নিন

নিয়োগ দুর্নীতি মামলায় জর্জরিত রাজ্য। একাধিক নেতা-মন্ত্রীরা বর্তমানে জেল হেফাজতে। তারই মধ্যে মাথাচাড়া দিয়ে ওঠে পুর নিয়োগ। তদন্তভার নেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই দুর্নীতিকাণ্ডেও বেশ কয়েকজন হেভিওয়েটের নাম জড়িয়েছে। তাঁদের মধ্যেই একজন রথীন ঘোষ। ইডি সূত্রে খবর, ২০১৪-২০১৮ সাল পর্যন্ত মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান ছিলেন তিনি। তদন্তকারীদের দাবি, দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের বয়ানে মন্ত্রী রথীন ঘোষের নাম উঠে এসেছে। সেই সূত্র ধরেই আজকের তল্লাশি। এমনকি তাঁর অনুগামীদের বাড়িতেও তল্লাশি চলেছে।

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে প্রথম হানা ইডির, মন্ত্রী রথীন ঘোষের বাড়িতে তল্লাশি

এদিন মন্ত্রীর বাড়ি সহ ১৩ টি জায়গায় তল্লাশি চালায় ইডি। আজ সকালেই সিজিও কমপ্লেক্স থেকে একাধিক দল বের হয়। তাঁদের মধ্যে দশজনের একটি দল খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে হানা দেয়। এই ঘটনায় রাজ্যের আরও এক মন্ত্রীর গ্রেফতারির জল্পনা শুরু হয়েছে। এই তল্লাশি অভিযানের পর বেশ কিছু জরুরী নথি পাওয়া যাবে বলেও অনুমান তদন্তকারীদের।

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে প্রথম হানা ইডির, মন্ত্রী রথীন ঘোষের বাড়িতে তল্লাশি

উল্লেখ্য, গত বছর জুলাই মাসে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে তল্লাশি চালায় ইডি। দীর্ঘ ২৩ ঘন্টা তল্লাশি শেষে গোয়েন্দা সংস্থার হাতে গ্রেফতার হন পার্থ। এক বছরেরও বেশি সময় ধরে ইডি জালেই বন্দি তিনি। একাধিকবার জামিনের আবেদন করলেও তাঁর আবেদন মজুর হয়নি।

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে প্রথম হানা ইডির, মন্ত্রী রথীন ঘোষের বাড়িতে তল্লাশি

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে প্রথম হানা ইডির, মন্ত্রী রথীন ঘোষের বাড়িতে তল্লাশি
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে প্রথম হানা ইডির, মন্ত্রী রথীন ঘোষের বাড়িতে তল্লাশি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর