নজরবন্দি ব্যুরো: আজ ৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ২৭৮ তম দিন (অধিবর্ষে ২৭৯)। বছর শেষ হতে আরও ৮৯ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৪ অক্টোবর, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী জেনে নিন
জন্ম
১৯৮৭- বাংলাদেশী ক্রিকেটার নাজমুল হোসেন।
১৯৮৩- মার্কিন অভিনেতা ও লেখক জেসি আইজেনবার্গ।
১৯৭৫- ইংরেজ অভিনেত্রী ও গায়িকা কেট উইন্সলেট।
১৯৪০- প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার বব কাউপার।
১৯০৬- ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও জননেত্রী মীরা দত্তগুপ্ত।
১৮৯৫- অনুশীলন সমিতির সদস্য ও ভারতের স্বাধীনতা সংগ্রামী হেমন্তকুমার বসু।

মৃত্যু
২০২০- ভারতীয় বাঙালি গায়ক ও অভিনেতা শক্তি ঠাকুর।
২০১০- মার্কিন মডেল ও অভিনেত্রী মেরি লেওনা জামিন।
১৯৮৫- বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি আব্দুস সাত্তার।

ঘটনাবলী
২০০২- ডেটন শান্তিচুক্তির পর নিজস্ব তত্ত্বাবধানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৯৮৯- কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ফতিমা বিবি ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি মনোনীত হন।
১৯৭০- আজকের দিনে পূর্ব ভারতের সবচেয়ে প্রাচীন মিডিয়া তথা সমাজ সংযোগ ক্ষেত্রের প্রশিক্ষণ প্রতিষ্ঠান চিত্রবাণী প্রতিষ্ঠিত হয়।
১৯৪৭- কলকাতা ফিল্ম সোসাইটি স্থাপিত হয়।
১৯১১- পর্তুগালের রাজা মনোয়েল ক্ষমতাচ্যুত হয়ে পলায়ন করে।
১৮৬৪- ঘূণিঝড়ে কলকাতাও সংলগ্ন অঞ্চলে ১৭ হাজার লোকের মৃত্যু হয়।
১৭৮৯- ফরাসি বিপ্লবের সূচনা হয়।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৫ অক্টোবর, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী জেনে নিন




