Partha Chatterjee: হাঁটা চলায় সমস্যা, ২৪ ঘণ্টার সহায়ক চেয়েছিলেন পার্থর, আবেদন খারিজ করল জেল কর্তৃপক্ষ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম বড় নাম পার্থ চট্টোপাধ্যায়। গত বছর জুলাই মাসে কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হন তিনি। একবছরের বেশি সময় কেটে গিয়েছে। জেলে থাকাকালীন একাধিকবার নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী। কয়েকদিন আগেও সমস্যার কথা জানিয়ে চিঠি দিয়েছিলেন জেল কর্তৃপক্ষকে। তবে জেল কর্তৃপক্ষ তাঁর আবেদন খারিজ করে দেয়।

আরও পড়ুন: দিল্লিতে বোসের শাহী-সাক্ষাৎ! রাজ্যপালকে ধন্যবাদ জানালেন অভিষেক

জেল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁর জেলে একা একা চলাফেরা করতে সমস্যা হচ্ছে। স্বাভাবিকভাবে ওঠাবসা করতে পারছেন না। ২৪ ঘণ্টার জন্য একজন সহায়ক দেওয়ার আবেদন জানিয়েছিলেন তিনি। এই চিঠি পেয়েই জেল কর্তৃপক্ষ এসএসকেএম হাসপাতালে বিষয়টি জানান। এরপরই হাসপাতালের তিনজন ডাক্তার পার্থ চট্টোপাধ্যায়কে দেখতে আসে। তাঁর শারীরিক পরীক্ষা করা হয়। যাবতীয় প্রয়োজনীয় পরীক্ষার পর রিপোর্ট দেওয়া হয়।

 হাঁটা চলায় সমস্যা, ২৪ ঘণ্টার সহায়ক চেয়েছিলেন পার্থর, আবেদন খারিজ করল জেল কর্তৃপক্ষ

জানা যায়, এসএসকেএম হাসপাতাল থেকে আসা চিকিৎসকদের কাছেও নিজের সমস্যার কথা জানান তিনি। পাশাপাশি একজন সহায়ক হলে তাঁর সাহায্য হয় একথাও জানিয়েছেন। চিকিৎসকের রিপোর্ট পাওয়ার পরই প্রাক্তন মন্ত্রীর আবেদন খারিজ করে দেয় জেল কর্তৃপক্ষ। তবে বলা হয়েছে, পার্থ যখন ব্যায়াম করবেন তখন একজন সহায়ক বা সহকারী থাকবে।

 হাঁটা চলায় সমস্যা, ২৪ ঘণ্টার সহায়ক চেয়েছিলেন পার্থর, আবেদন খারিজ করল জেল কর্তৃপক্ষ

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। শিক্ষামন্ত্রী থাকাকালীন মোটা টাকার বিনিময়ে বহু চাকরি বিক্রির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ২০২২ সালের ২২ জুলাই পার্থর নাকতলার বাড়িতে হানা দেয় ইডি। ২৩ ঘণ্টা তল্লাশির পর গ্রেফতার করা হয় তাঁকে। তারপর থেকে জেলেই রয়েছেন তিনি। শারীরিক অসুস্থতার কথা জানিয়ে জামিনের আবেদন করলেও তা খারিজ হয়ে যায়।

হাঁটা চলায় সমস্যা, ২৪ ঘণ্টার সহায়ক চেয়েছিলেন পার্থর, আবেদন খারিজ করল জেল কর্তৃপক্ষ

 হাঁটা চলায় সমস্যা, ২৪ ঘণ্টার সহায়ক চেয়েছিলেন পার্থর, আবেদন খারিজ করল জেল কর্তৃপক্ষ
হাঁটা চলায় সমস্যা, ২৪ ঘণ্টার সহায়ক চেয়েছিলেন পার্থর, আবেদন খারিজ করল জেল কর্তৃপক্ষ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত