সামনে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। ফিল্ম দুনিয়ায় জড়িত ছিলেন বাকিবুর। তাঁর সিনেমায় কাজ করেছেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা, রাখী সাওয়ান্ত সহ অনেকেই। তবে কি দুর্নীতির টাকা দিয়েই এই লেনদেন চলত?
শুক্রবার সকালে বাড়িতেই ছিলেন তিনি। হঠাৎ শারীরিক অসুস্থতা বোধ হলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া এলাকায়। ছেলের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না বাবা পরেশ অধিকারী।
স্বচ্ছ নিয়োগের দাবিতে দিনের পর দিন, মাসের পর মাস আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা। আজ মহাষষ্ঠী। এদিন পুজোর আনন্দ থেকে নিজেদের বঞ্চিত রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। শুক্রবার তাঁদের সঙ্গে দেখা করলেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।
নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের জামিনের আবেদন গ্রাহ্য হল না সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টেই চলবে শুনানি।
নিয়োগ দুর্নীতি মামলায় চলতি মাসের শুরুতেই তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি। পূর্ব নির্ধারিত কর্মসূচির জন্য হাজিরা এড়িয়ে যান তিনি। এরপরই এই মামলায় সমন পাঠানো হয় তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। বুধবার সময়ের আগেই ইডি দফতরে পৌঁছে যান অভিষেক পত্নী।