রাস্তায় বসেই কাটল আরও একটা ষষ্ঠী, চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করলেন মীনাক্ষী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় জর্জরিত রাজ্য। এই দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে হেভিওয়েট নেতা-মন্ত্রীরা বর্তমানে জেলবন্দী। অন্যদিকে স্বচ্ছ নিয়োগের দাবিতে দিনের পর দিন, মাসের পর মাস আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা। আজ মহাষষ্ঠী। এদিন পুজোর আনন্দ থেকে নিজেদের বঞ্চিত রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। শুক্রবার তাঁদের সঙ্গে দেখা করলেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।

আরও পড়ুন: সিবিআই যদি ডাকে তাহলে যাব, মাথা ঘামানোর কোনও আগ্রহ নেই, বিস্ফোরক মহুয়া

গান্ধীমূর্তির পাদদেশে মাসের পর মাস ধরে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। হিসেব করে দেখা গেল, ইতিমধ্যেই দুটি পুজো এইভাবেই কাটিয়ে দিয়েছেন তাঁরা। এবারে তাঁদের তৃতীয় পুজো। ষষ্ঠীর দিন কাটল রাস্তায়। আজ ৯৫০ দিনে পড়ল তাঁদের আন্দোলন। ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। চাকরিপ্রার্থীদের সঙ্গে আন্দোলনে যোগ দেন তিনি। পুজোর প্রসঙ্গ উঠতেই হাউ হাউ করে কেঁদে ফেললেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা।

রাস্তায় বসেই কাটল আরও একটা ষষ্ঠী, চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করলেন মীনাক্ষী

চাকরিপ্রার্থীদের দাবি, অবিলম্বে তাঁদের নিয়োগ দেওয়া হোক। এদিন মীনাক্ষী চাকরিপ্রার্থীদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়ে পুজোর শুভেচ্ছা বিনিময় করেন এবং মিষ্টিমুখের আয়োজন করা হয়। তিনি বলেন, “সান্তনা দিতে আসিনি। ওনাদের লড়াইয়ে সামিল হতে এসেছি। ডিওয়াইএফআই এই লড়াইয়ে রয়েছে। ওনাদের লড়াই এগিয়ে যাওয়ার বার্তা দেয়। আসলে সরকার চাইছে এরা বসে থাকুক।”

রাস্তায় বসেই কাটল আরও একটা ষষ্ঠী, চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করলেন মীনাক্ষী

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি ইডি। গ্রেফতারির পর পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার হয়। তদন্তকারী সংস্থার দাবি, এই বিপুল টাকা চাকরির বিনিময়ের আত্মসাৎ করেছিলেন পার্থ। এছাড়াও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়। তাঁর বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে তদন্তকারীরা।

রাস্তায় বসেই কাটল আরও একটা ষষ্ঠী, চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করলেন মীনাক্ষী

রাস্তায় বসেই কাটল আরও একটা ষষ্ঠী, চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করলেন মীনাক্ষী
রাস্তায় বসেই কাটল আরও একটা ষষ্ঠী, চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করলেন মীনাক্ষী

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন