Paresh Adhikary: প্রয়াত প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর পুত্র, বয়স হয়েছিল মাত্র ৩০ বছর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আচমকাই অসুস্থ হয়ে প্রয়াত প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর পুত্র হীরকজ্যোতি অধিকারী। শুক্রবার সকালে বাড়িতেই ছিলেন তিনি। হঠাৎ শারীরিক অসুস্থতা বোধ হলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া এলাকায়। ছেলের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না বাবা পরেশ অধিকারী।

আরও পড়ুন: জ্যোতিপ্রিয়র গ্রেফতারিতে প্রাণ পেতে পারে বরুণ বিশ্বাস হত্যা মামলা! ধৃত মন্ত্রীর ফাঁসি চাইছে মৃতের পরিবার

জানা গিয়েছে, শুক্রবার সকালে নিজের বাড়িতে বাবার সঙ্গে বসেছিলেন হীরকজ্যোতি। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মেখলিগঞ্জ মহকুমা হাসপাতাল সূত্রে খবর, “কার্ডিয়াক রেসপিরেটরি ফেলিওর ও ক্রনিক কিডনি ডিজিজেই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।” চোখের সামনে তরতাজা ছেলের মৃত্যুতে শোকাহত প্রাক্তন মন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় সমবেদনা ও শোক প্রকাশ করছেন অনেকেই।

প্রয়াত প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর পুত্র

হীরকজ্যোতি অধিকারী একজন বিশিষ্ট সমাজসেবী ও মেখলিগঞ্জের কুচলিবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ছিলেন। বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। এছাড়াও জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক পদেও ছিলেন তিনি। বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। ‘রেড ক্রস সোসাইটি’র মেখলিগঞ্জ মহকুমার সম্পাদক পদে ছিলেন। বাবা পরেশ অধিকারীর সঙ্গে একাধিক দলীয় কর্মসূচিতে দেখা যেত তাঁকে।

প্রয়াত প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর পুত্র

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীর। ক্ষমতার বলে অবৈধভাবে মেয়েকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারান অঙ্কিতা। এমনকি শিক্ষকতার সময়কালীন সম্পূর্ণ বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরই মন্ত্রিসভার রদবদল হলে মন্ত্রিত্ব খোয়ান পরেশ অধিকারী।

প্রয়াত প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর পুত্র, বয়স হয়েছিল মাত্র ৩০ বছর

প্রয়াত প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর পুত্র
প্রয়াত প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর পুত্র

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর