Upper Primary Recruitment: পুজোর মুখেই সুখবর, উচ্চ প্রাইমারি নিয়োগ মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: উচ্চ প্রাথমিক নিয়োগ মামলায় সুখবর শোনাল কলকাতা হাইকোর্ট। নিয়োগ প্রক্রিয়ার কাউন্সিলিংয়ের নির্দেশ দিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। দীর্ঘ সাত বছর ধরে যে চাকরি আটকে ছিল তা অবশেষে কাউন্সিলিং পর্যন্ত এগোল।

আরও পড়ুন: দুবাইতে বাকিবুরের সম্পত্তির খোঁজ পেয়ে চক্ষু চড়কগাছ ED-র, দুর্নীতির টাকাতেই বিলাসবহুল ফ্ল্যাট?

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে নিয়োগ মামলার শুনানি শুরু হয়। আদালত জানায়, স্কুল সার্ভিস কমিশন স্পষ্ট করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) চাইলে কাউন্সিলিং শুরু করতে পারবে। অর্থাৎ মেধা তালিকার চাকরি প্রার্থীরা কে কোন স্কুলে যাবে তার বাছাই প্রক্রিয়া শুরু করা যাবে। তবে এখনই সুপারিশপত্র দেওয়ার নির্দেশ আসেনি। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৮ অক্টোবর। বিচারপতি জানিয়েছেন, শূন্যপদের আপডেট ও অন্যান্য যাবতীয় ইস্যু ওইদিনে শুনবেন।

পুজোর মুখেই সুখবর, উচ্চ প্রাইমারি নিয়োগ মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

২০১১ ও ২০১৫ উচ্চ প্রাথমিকে টেটে সফল পরীক্ষার্থীরা ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেন। সেই নিয়োগ নিয়েই প্রায় ৬ হাজার চাকরিপ্রার্থী মামলা করেন। অভিযোগ, টেটের নম্বরে দুর্নীতি রয়েছে, অ্যাকাডেমিক রেশিও মানা হয়নি। হাইকোর্টের নির্দেশ মেনে ১৩৩৩৯ জনের মেধাতালিকা প্রকাশ করে কমিশন। মেধাতালিকা বের হওয়ার পরও বিচারপতি মৌসুমী ভট্টাচার্য প্যানেল বাতিল করে দেন। মামলাটি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে গেলে তিনিও সেই নিয়োগে স্থগিতাদেশ দেন।

পুজোর মুখেই সুখবর, উচ্চ প্রাইমারি নিয়োগ মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

পরবর্তী সময়ে এই মামলা ডিভিশন বেঞ্চে যায়। গত ৩০ আগস্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ প্যানেল প্রকাশের নির্দেশ দেন। মঙ্গলবার এই মামলার শুনানিতে বড় নির্দেশ দিল হাইকোর্ট। স্বচ্ছ নিয়োগের দাবিতে ৩১৮ দিন ধরে ধর্না চলছে চাকরিপ্রার্থীদের। সেখানেই আশার আলো ফুটল।

পুজোর মুখেই সুখবর, উচ্চ প্রাইমারি নিয়োগ মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

পুজোর মুখেই সুখবর, উচ্চ প্রাইমারি নিয়োগ মামলায় বড় নির্দেশ হাইকোর্টের
পুজোর মুখেই সুখবর, উচ্চ প্রাইমারি নিয়োগ মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত