দুবাইতে বাকিবুরের সম্পত্তির খোঁজ পেয়ে চক্ষু চড়কগাছ ED-র, দুর্নীতির টাকাতেই বিলাসবহুল ফ্ল্যাট?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রেশন দুর্নীতি মামলায় গত সপ্তাহে ইডির হাতে গ্রেফতার হয়েছে বাকিবুর রহমান। দীর্ঘ ৫৪ ঘণ্টা তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রথমে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। অবশেষে তাঁকে গ্রেফতার করে তদন্তকারীরা। ধৃতের সম্পত্তির পরিমাণ জানতে পেরে চক্ষু চড়কগাছ কেন্দ্রীয় এজেন্সির। দুবাইতে বিলাসবহুল দুটি ফ্ল্যাটের খোঁজ পাওয়া গিয়েছে। এই ফ্ল্যাট দুটি দুর্নীতির টাকায় কেনা কি না তা জানতে তদন্ত চলছে।

আরও পড়ুন: রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ অভিষেক-পত্নী, ED-কে বড় নির্দেশ হাইকোর্টের

ইডি (Enforcement Directorate) সূত্রে খবর, দুবাইতে দুটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে বাকিবুর রহমানের দুটি বিলাসবহুল ফ্ল্যাটের সন্ধান পাওয়া গিয়েছে। ফ্ল্যাটের দাম ৭-৮ কোটি টাকা হবে। এই দুটি ফ্ল্যাটের জন্যই বেশিরভাগ টাকা দুবাইতে পাঠানো হয়েছিল। বাকি টাকা ঋণ নেওয়া হয়। ধৃত বাকিবুরের এই বিপুল টাকার উৎস কি দুর্নীতি থেকেই, তা জানতে তদন্ত করছে গোয়েন্দা সংস্থা। যদিও অনুমান করা হচ্ছে, দুর্নীতির টাকাই কাজে লাগিয়েছেন তিনি। আরও একটা প্রশ্ন উঠে আসছে? দুবাইতে ফ্ল্যাট কেনার পিছনে কি কেবলই সম্পত্তির বাড়ানোর পরিকল্পনা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও বড় পরিকল্পনা?

দুবাইতে বাকিবুরের সম্পত্তির খোঁজ পেয়ে চক্ষু চড়কগাছ ED-র, দুর্নীতির টাকাতেই বিলাসবহুল ফ্ল্যাট?

ইডির সন্দেহ, দুবাইতে বিপুল সম্পত্তি রয়েছে বাকিবুরের। বাংলায় দুর্নীতি করে দুবাইতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। এই সন্দেহ আদৌ সত্যি কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। রেশন দুর্নীতির মামলায় ইডি-র স্ক্যানারে বাকিবুরের সঙ্গীরাও রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ইতিমধ্যেই কয়েকজনকে তলব করা হয়েছে।

দুবাইতে বাকিবুরের সম্পত্তির খোঁজ পেয়ে চক্ষু চড়কগাছ ED-র, দুর্নীতির টাকাতেই বিলাসবহুল ফ্ল্যাট?

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতেও যায় তারা। এরপরই খোঁজ মেলে বাকিবুর রহমানের। চালকল ও আটাকলের সন্ধান পায় তাঁরা। এরপরই বাকিবুরের কৈখালির বাড়িতে হানা দেয় তদন্তকারীদের একটি দল। টানা দুদিনেরও বেশি সময় প্রায় ৫৪ ঘণ্টা ধরে ম্যারাথন তল্লাশি চলে। অবশেষে গত শুক্রবার তাঁকে গ্রেফতার করে ইডি।

দুবাইতে বাকিবুরের সম্পত্তির খোঁজ পেয়ে চক্ষু চড়কগাছ ED-র, দুর্নীতির টাকাতেই বিলাসবহুল ফ্ল্যাট?

দুবাইতে বাকিবুরের সম্পত্তির খোঁজ পেয়ে চক্ষু চড়কগাছ ED-র, দুর্নীতির টাকাতেই বিলাসবহুল ফ্ল্যাট?
দুবাইতে বাকিবুরের সম্পত্তির খোঁজ পেয়ে চক্ষু চড়কগাছ ED-র, দুর্নীতির টাকাতেই বিলাসবহুল ফ্ল্যাট?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত