, রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা এবং অন্নপূর্ণা অন্ত্যোদয় যোজনা প্রকল্পের অধীনে রেশন বিলি হয়। এছাড়া আরও একটি প্রকল্প দারিদ্রসীমার নীচে বসবাসকারী মানুষের জন্য চালু রয়েছে। গরীব মানুষের জন্য বরাদ্দ ৩০ শতাংশ রেশনের পণ্য খোলা বাজারে বিক্রি হয়েছে। রাজ্যে চালু তিনটি রেশন প্রকল্প থেকে এই দুর্নীতি হয়েছে বলেও জানানো হয়েছে।
সামনে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। ফিল্ম দুনিয়ায় জড়িত ছিলেন বাকিবুর। তাঁর সিনেমায় কাজ করেছেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা, রাখী সাওয়ান্ত সহ অনেকেই। তবে কি দুর্নীতির টাকা দিয়েই এই লেনদেন চলত?
সম্পত্তির পরিমাণ জানতে পেরে চক্ষু চড়কগাছ কেন্দ্রীয় এজেন্সির। দুবাইতে বিলাসবহুল দুটি ফ্ল্যাটের খোঁজ পাওয়া গিয়েছে। এই ফ্ল্যাট দুটি দুর্নীতির টাকায় কেনা কি না তা জানতে তদন্ত চলছে।
রেশন দুর্নীতিকাণ্ডে শুক্রবারই খাদ্যমন্ত্রী-ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানকেকে গ্রেফতার করে ইডি। ইডি সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে ব্যবসায়ীকে গ্রেফতার করা হলে শনিবার তাকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হয়। শুধু তাই নয়, ব্যবসায়ীর ফ্ল্যাট থেকে প্রচুর নথি উদ্ধার হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।