নজরবন্দি ব্যুরো: রেশন দুর্নীতিকাণ্ডে শুক্রবারই খাদ্যমন্ত্রী-ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানকেকে গ্রেফতার করে ইডি। ইডি সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে ব্যবসায়ীকে গ্রেফতার করা হলে শনিবার তাকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হয়। শুধু তাই নয়, ব্যবসায়ীর ফ্ল্যাট থেকে প্রচুর নথি উদ্ধার হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরও পড়ুন: পুজোর পাঁচদিন বন্ধ মদের দোকান? সুরাপ্রেমীদের জন্য বড় খবর


প্রসঙ্গত, এরপরে চলতি সপ্তাহেই খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে তল্লাশি চালিয়েই বাকিবুরের হদিস পান কেন্দ্রীয় তদন্তকারীরা। আর সেই হদিস পেয়েই বাকিবুরের ডেরায় পৌঁছায় ইডি। শুধু তাই নয়, চালকল, আটামিল, হরিণঘাটার চালকলে হানা দিয়ে বেশ কিছু তথ্য পেয়েছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, বাগুইআটির একটি অভিজাত আবাসনে থাকেন খাদ্যমন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুর রহমান। তবে শুধু বাকিবুর রহমানই নয় ইডি-র র্যাডারে রয়েছেন তাঁর শ্যালক অভিষেক বিশ্বাসও।

জানা গিয়েছে, চলতি সপ্তাহের বৃহস্পতিবার অভিষেকের বাড়িতেও বেশ কয়েক ঘণ্টা করে তল্লাশি চালান তদন্তকারীরা। আর তল্লাশি অভিযানে বেশ কিছু নগদ টাকা ও নথি উদ্ধার করেছেন তদন্তকারীরা। পাশাপাশি ব্যাঙ্কের স্টেটমেন্টও বাজেয়াপ্ত করা হয়েছে। এরপরেই এরপরেই জেরায় বাকিবুরের শ্যালক অভিষেক স্বীকার করে নেন যে, উদ্ধার হওয়া সমস্ত টাকা তাঁর জামাইবাবু বাকিবুর রহমানের। শুধু তাই নয়, তদন্তকারীরা জানতে পারেন যে, রাইসমিল বা আটাকলই নয়, কলকাতাতেও একাধিক রেস্তোরাঁ, পানশালা, হোটেল রয়েছে বাকিবুরের।



তারপরেই সাড়ে ৫৩ ঘণ্টা তল্লাশির পর শুক্রবার খাদ্যমন্ত্রী ঘনিষ্ঠকে আটক করে ইডি। এরপরেই তাঁকে নিয়ে যাওয়া হয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। রাতেই গ্রেফতার করা হয় ব্যবসায়ীকে। এরপর শনিবার তাকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হবে বলে জানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার বাকিবুর, উদ্ধার প্রচুর নথি








