নজরবন্দি ব্যুরো: দুর্গা পুজোর আগের সুরাপ্রেমীদের জন্য সুখবর। জানা যাচ্ছে, পুজোর মরশুমে মদ থেকেই বিপুল পরিমাণে আয়ের লক্ষ্য রয়েছে রাজ্যের আবগারি দফতরের। সেই কারণেই পুজোর পাঁচদিনই অর্থাৎ পঞ্চমী থেকে দশমী খোলা থাকছে মদের দোকান। তবে যদি কোনও মদের দোকানের কর্তৃপক্ষ পুজোর ওই পাঁচদিন দোকান বন্ধ রাখতে চান, তাহলে নিতে হবে আগাম অনুমতি।
আরও পড়ুন: পাসপোর্ট জালিয়াতির অভিযোগ! খাস কলকাতায় ফের CBI-র তল্লাশি অভিযান
জানা যাচ্ছে, কোনও সংস্থা বা কোন দোকান কর্তৃপক্ষ যদি পুজোর ছুটির দিনগুলিতে মদের দোকান বন্ধ রাখতে চান, তাদের তাঁদের আগাম অনুমতি নিতে হবে। সংশ্লিষ্ট জেলার জেলাশাসকের দফতর থেকে অনুমতি মিললেই বন্ধ রাখা যাবে মদের দোকান।

রাজ্যের আবগারি দফতর সূত্রে খবর, পুজোর ছুটির জন্য মদের দোকান বন্ধ রাখা যায় কি না? বেশ কয়েকদিন আগেই ঠিক এমনই একটি আবেদন এসেছিল আবগারি দফতরের কাছে। এরপরেই এই আবেদনের পরিপেক্ষিতে রাজ্যের আবগারি দফতর নির্দেশ দেয় যে, পুজোর দিনগুলিতে অর্থাৎ পঞ্চমী থেকে দশমী যে কোনও দিন দোকান বন্ধ রাখতে চাইলে জেলার জেলাশাসকের দফতর থেকে আগাম অনুমতি নিয়ে নিতে হবে।

প্রসঙ্গত, গত বছরও পুজোর সময় মদ থেকে রেকর্ড আয় করেছিল রাজ্য সরকার। কিন্তু যেহেতু পুজোতে কর্মচারীরাও দু-একদিন ছুটি চান, সেই কারণেই মদের দোকান বন্ধ রাখতে চায় কর্তৃপক্ষ। সেই কারণেই এবার জেলাশাসকের দফতরের কাছ থেকে আগাম ছুটি নেওয়ার জন্য অনুমতি নিতে পারবে বলে জানিয়েছে রাজ্যের আবগারি দফতর।
পুজোর পাঁচদিন বন্ধ মদের দোকান, সুখবর সুরাপ্রেমীদের জন্য









