নজরবন্দি ব্যুরো: রেশন দুর্নীতি মামলার তদন্ত অনেক দূর এগিয়েছে। পেঁয়াজের খোসার মত চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে একের পর এক। মোটা অঙ্কের লেনদেনের হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED report on Bakibur Rahman) ধৃত বাকিবুর রহমানের বিপুল সম্পত্তি ইডি স্ক্যানারে উঠে এসেছে। এই দুর্নীতির আড়ালে কত টাকা নিজের পকেটে ঢুকিয়েছে বাকিবুর? রিপোর্ট পাঠানো হল দিল্লিতে। টাকার অঙ্কের পরিমাণ জানলে চোখ কপালে উঠবে।



আরও পড়ুন: বড়দিনে পণ্ড হবে শীতের মেজাজ, জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে, কেমন থাকবে আবহাওয়া?
ইডি সূত্রে খবর, তদন্তকারী আধিকারিকরা দিল্লিতে যে রিপোর্ট পাঠিয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে রেশনে দুর্নীতি (Ration Distribution Scam) করে বাকিবুর রহমান কত টাকা আত্মসাৎ করেছে। মাত্র ১০ বছরে বাকিবুর একাই এক হাজার কোটি টাকা পকেটে ঢুকিয়েছেন। কার্যত বিস্ফোরক তথ্য উল্লেখ করা হয়েছে রিপোর্টে। রেশন দুর্নীতি মামলায় একটি চার্জশিট পেশ করা হয়েছে যেখানে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। চার্জশিটে আরও বলা হয়েছে, শুধুমাত্র ধান কেনার জন্য বাকিবুরের সংস্থার মাধ্যমে ৪৫০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।



ইডির দাবি, ধান কেনাবেচার বাইরে রেশন বণ্টনে আরও ৫৫০ কোটি টাকার দুর্নীতি করেছে বাকিবুর (Bakibur Rahman)। রেশন বণ্টনের ক্ষেত্রে বরাদ্দ থেকে ২৫ শতাংশ কম দেওয়া হত, তাও আবার নিম্নমানের খাদ্যশস্য দেওয়া হত। এইভাবে বাকিবুর বড় অঙ্কের টাকা উপার্জন করেছে। সব ক্ষেত্রে মিলিয়ে দেখলে বাকিবুর এক রেশন দুর্নীতি থেকে ১০০০ কোটি টাকা নিজের ঘরে তুলেছেন। বাকিবু ছাড়াও আরও কয়েকজন চালকলের মালিক এই দুর্নীতিতে যুক্ত। পূর্ব বর্ধমানের বেশ কয়েকটি রাইস মিলের খোঁজ নিচ্ছেন তদন্তকারীরা। তাঁদের মধ্যে কারা জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ সেই খোঁজ শুরু হয়েছে।
রেশন দুর্নীতিতে একা বাকিবুরের ‘উপার্জন’ ১০০০ কোটি, দিল্লিতে চাঞ্চল্যকর রিপোর্ট পাঠাল ED

উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় (Ration Distribution Scam) বাকিবুর রহমানকে গ্রেফতার করে ইডি। তাঁকে জেরা করে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার আগে জ্যোতিপ্রিয়র বাড়িতে ২৩ ঘণ্টা তল্লাশি চালানো হয়। জেলবন্দি হলেও তিনি এখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য। সূত্রে খবর, ইডির অনুমান নিয়োগ দুর্নীতির থেকেও বড় আকার নেবে রেশন দুর্নীতি।







