নজরবন্দি ব্যুরো: রেশন দুর্নীতি মামলায় তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ইতিমধ্যেই দুর্নীতির দায়ে মন্ত্রী ঘনিষ্ট চালকল মালিক বাকিবুর রহমানকে ইতিমধ্যে হেফাজতে নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপরেই আচমকা উৎসবের মরশুমে বৃহস্পতিবার টানা তল্লাশির পর মধ্যরাতে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন খাদ্য মন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে।
আরও পড়ুন: Weather Update: রাজ্যে এবার শীতের আমেজ, আবহাওয়ায় আপডেট মন ভালো করবে বঙ্গবাসীর


ইডি সূত্রে খবর, শুক্রবারই জ্যোতিপ্রিয় মল্লিককে আদালতে পেশ কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। পাশাপাশি তাঁকে হেফাজতে চেয়ে ইডির তরফে সওয়াল করবেন আইনজীবী ফিরোজ ইডুলজি। এখানেই শেষ নয়, সূত্র মারফত জানা যাচ্ছে যে, মন্ত্রী ঘনিষ্ট চালকল মালিক বাকিবুর রহমান ও রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে মুখোমুখি বসিয়ে জেরা করবে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি।

সূত্রে খবর, বাকিবুরের গ্রেফতারির পরেই রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় ওরফে বালু দাবি করেছিলেন যে, তাঁর সঙ্গে বাকিবুরের কোনও যোগাযোগ ছিল না। কিন্তু অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা পাল্টা দাবি করে বলেছিলেন, বাকিবুরের সঙ্গে নিবিড় যোগাযোগ ছিল জ্যোতিপ্রিয়র। এরপরেই বাকিবুরের বাড়ি থেকে সরকারি নথি, স্ট্যাম্প উদ্ধার করে ইডি। এরপরেই আরও বেশি তৎপর ইডি। তল্লাশি অভিযান চালায় রাজ্যের মন্ত্রীর বাড়িতে। অবশেষে বৃহস্পতিবার রাতে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি।



অন্য দিকে, বর্তমানে বাকিবুর ইডির হেফাজতে থাকলেও আজ, শুক্রবার তার হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। অর্থাৎ আগামীকাল, শনিবার ফের আদালতে তোলা হবে তাকে। আর আদালত সেক্ষেত্রে যদি বাকিবুরকে জেল হেফাজতে পাঠিয়ে দেয় তাহলে প্রাক্তন খাদ্যমন্ত্রীর সঙ্গে মুখোমুখি জেরার সম্ভবনা আর থাকবে না। তাই আজ, শুক্রবারই জ্যোতিপ্রিয়কে হেফাজতে নিয়ে বাকিবুরের মুখোমুখি বসানো হতে পারে বলে ইডি।
কীভাবে রেশনে দুর্নীতি, বাকিবুর ও জ্যোতিপ্রিয়কে মুখোমুখি বসিয়ে জেরা








