Weather Update: রাজ্যে এবার শীতের আমেজ, আবহাওয়ায় আপডেট মন ভালো করবে বঙ্গবাসীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পুজো মিটতেই আবহাওয়া শুষ্ক। ধীরে ধীরে রাজ্যে উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে। শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘলা। হালকা গরম বোধ হচ্ছে। এদিকে আজ রেড রোডে পুজোর কার্নিভাল রয়েছে। আজ কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে? কী বলছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন: কলকাতায় কার্নিভালের চূড়ান্ত প্রস্তুতি, শুক্রবার কেমন থাকবে আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে। আবহাওয়ার বিরাট পরিবর্তন না হলে কোনও জেলাতেই বৃষ্টির সম্ভবনা নেই। ঘূর্ণিঝড় হামুন এই মুহূর্তে নিম্নচাপে পরিণত হয়ে বাংলা থেকে অনেকটা দূরে মিজোরামে সরে গিয়েছে। ফলে ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না। অন্যদিকে, বর্তমানে উত্তুরে হাওয়া বাংলায় ঢুকছে। তাই তাপমাত্রা ক্রমশ কমতে থাকবে। পশ্চিমী ঝঞ্ঝা কাটিয়ে উত্তুরে হাওয়ার সঙ্গেই শীত ঢুকবে বাংলায়।

রাজ্যে এবার শীতের আমেজ, আবহাওয়ায় আপডেট মন ভালো করবে বঙ্গবাসীর

শুক্রবার (২৭ অক্টোবর) রেড রোডে পুজোর কার্নিভাল আয়োজিত হতে চলেছে। জানা গিয়েছে, হাওড়া ও কলকাতার প্রায় ১০১ টি পুজো কমিটি অংশগ্রহণ করবে। এবারও কার্নিভালে রেকর্ড সংখ্যক মানুষ অংশ নেবেন বলে মনে করা হচ্ছে। প্রস্তুতি চলছে চূড়ান্ত পর্যায়ের।

রাজ্যে এবার শীতের আমেজ, আবহাওয়ায় আপডেট মন ভালো করবে বঙ্গবাসীর

আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তুরে হাওয়ার দাপটে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। বৃষ্টির সম্ভাবনা নেই, তাই আজকের কার্নিভাল ও লক্ষ্মীপুজো উভয়েই ভালো কাটবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই শীতের আমেজ এসে গিয়েছে। রাত ও ভোরের দিকে হালকা শীত অনুভব করবে বঙ্গবাসী।

রাজ্যে এবার শীতের আমেজ, আবহাওয়ায় আপডেট মন ভালো করবে বঙ্গবাসীর

রাজ্যে এবার শীতের আমেজ, আবহাওয়ায় আপডেট মন ভালো করবে বঙ্গবাসীর
রাজ্যে এবার শীতের আমেজ, আবহাওয়ায় আপডেট মন ভালো করবে বঙ্গবাসীর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত