Weather Forecast: কলকাতায় কার্নিভালের চূড়ান্ত প্রস্তুতি, শুক্রবার কেমন থাকবে আবহাওয়া?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পুজোর শেষ দুদিন বৃষ্টির সম্ভাবনা জানিয়েছিল আবহাওয়া দফতর, যদিও তেমন উদ্বেগের বৃষ্টি হয়নি। দশমীর পর থেকেই আবহাওয়া শুষ্ক। এদিকে শুক্রবার পুজো কার্নিভালের চূড়ান্ত প্রস্তুতি চলছে। বহু মানুষের ভিড় জমবে রেড রোডে। আগামীকাল কি বৃষ্টির সম্ভাবনা আছে? কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন বিস্তারিত এই প্রতিবেদনে।

আরও পড়ুন: শীতের আগমনী বার্তা বাতাসে, শহর থেকে জেলা কমবে তাপমাত্রা

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলায় ভ্যাপসা গরমের দিন শেষ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমেছে। আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকবে। কার্নিভালের দিন অর্থাৎ শুক্রবার (২৭ অক্টোবর) বৃষ্টির সম্ভাবনা নেই। শুধু তাই নয়, লক্ষ্মী পুজোতেও বৃষ্টির পূর্বাভাস নেই। আরও জানা গিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে উত্তুরে হাওয়ায় শীত আসবে বাংলায়। ক্রমশ উত্তুরে হিমেল হাওয়া ঢুকবে রাজ্যে। আগামী কয়েকদিন ঝলমলে রোদ থাকবে।

কলকাতায় কার্নিভালের চূড়ান্ত প্রস্তুতি, শুক্রবার কেমন থাকবে আবহাওয়া?

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের একাধিক জেলা যেমন হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়ায, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমে বৃষ্টিপাতের সম্ভবানা নেই ৷ অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে বৃষ্টিপাতের পূর্বাভাস জানায়নি হাওয়া অফিস।

কলকাতায় কার্নিভালের চূড়ান্ত প্রস্তুতি, শুক্রবার কেমন থাকবে আবহাওয়া?

কলকাতার আকাশ থাকবে ঝলমলে। সকালে রোদের তেজ থাকলেও অস্বস্তিকর আবহাওয়া থাকবে না। বৃষ্টির সম্ভাবনা নেই। রাতের দিকে তাপমাত্রার পারদ নামবে। কলকাতায় সকাল-সন্ধ্যা হালকা শীতের আমেজ এবং মনোরম আবহাওয়া থাকবে। বাতাসে জলীয়বাষ্প ক্রমশ কমবে এবং শীতের আমেজ ক্রমশ বাড়বে।

কলকাতায় কার্নিভালের চূড়ান্ত প্রস্তুতি, শুক্রবার কেমন থাকবে আবহাওয়া?

কলকাতায় কার্নিভালের চূড়ান্ত প্রস্তুতি, শুক্রবার কেমন থাকবে আবহাওয়া?
কলকাতায় কার্নিভালের চূড়ান্ত প্রস্তুতি, শুক্রবার কেমন থাকবে আবহাওয়া?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত