নজরবন্দি ব্যুরো: পুজোর শেষ দুদিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। নবমী-দশমীতে একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। এদিকে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় আশঙ্কা ধরাচ্ছে। তবে হাওয়া অফিস জানিয়েছে, শক্তি বাড়লেও ঘূর্ণিঝড় দূরে সরছে তাই চিন্তার কোন কারণ নেই। বাংলায় বড়সড় প্রভাব পড়বে না। পাশাপাশি জেলায় ও শহরে তাপমাত্রা কমবে বলেও জানা গিয়েছে। দেখে নিন আজকের আবহাওয়া কেমন থাকবে! কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি?
আরও পড়ুন: পুজোয় উদ্বেগের বৃষ্টি ছিল না, লক্ষ্মীর আগমনে কেমন থাকবে আবহাওয়া?


আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও জেলায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে বর্ষণের পূর্বাভাস নেই। এদিন দক্ষিণের উপকূলবর্তী এলাকায় বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, লক্ষ্মীপুজোয় বাংলার আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। রাতের দিকে ক্রমশ তাপমাত্রা কমতে থাকবে। শীতের অনুভূতি পাওয়া যাবে।

অক্টোবর মাস যত শেষের দিকে আসছে ততই যেন শীতের আমেজ দৃঢ় হচ্ছে। কলকাতার আবহাওয়ায় বদল আসবে। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় সকাল-সন্ধ্যা হালকা শীতের আমেজ এবং মনোরম আবহাওয়া থাকবে। তবে গরম ও জলীয় বাষ্প থাকার কারণে বেলা বাড়লে সামান্য অস্বস্তি হতে পারে দু-একদিন। বাতাসে জলীয়বাষ্প ক্রমশ কমবে এবং শীতের আমেজ ক্রমশ বাড়বে। আপাতত সাত দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রির নিচে।



উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার অর্থাৎ দ্বাদশীর দিন কোনও জেলাতেই বৃষ্টি হবে না। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও ভারী বৃষ্টি নয়, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিনে উত্তরের জেলাগুলির তাপমাত্রা কিছুটা কমতে পারে।
শীতের আগমনী বার্তা বাতাসে, শহর থেকে জেলা কমবে তাপমাত্রা








