Weather Update: পুজোয় উদ্বেগের বৃষ্টি ছিল না, লক্ষ্মীর আগমনে কেমন থাকবে আবহাওয়া?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ একাদশী। কৈলাশে ফিরেছে দেবী দূর্গা। সকাল থেকেই ঝলমলে রোদ। পুজোর দিনগুলিও স্বস্তিতে কেটেছে। নবমী-দশমী বৃষ্টির পূর্বাভাস থাকলেও উদ্বেগজনক ছিল না। এবার বিসর্জনের বিষাদ কাটিয়ে লক্ষ্মী পুজোর প্রস্তুতি শুরু করার পালা। এই পুজোয় কি বৃষ্টি হবে? কী বলছে আবহাওয়া দফতর। আজ আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, জেনে নিন বিস্তারিত।

আরও পড়ুন: অষ্টমীতেই ভোলবদল আবহাওয়ার, নিম্নচাপের জেরে টানা বৃষ্টির পূর্বাভাস!

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দক্ষিণের উপকূলবর্তী এলাকায় বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, লক্ষ্মীপুজোয় বাংলার আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই।

পুজোয় উদ্বেগের বৃষ্টি ছিল না, লক্ষ্মীর আগমনে কেমন থাকবে আবহাওয়া?

শুক্রবার থেকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে আবহাওয়া শুষ্ক থাকবে। পুজোর সময় থেকেই রাতের দিকে শীতের অনুভূতি মিলছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমবে। রাতের দিকে তাপমাত্রার পারদ ২-৩ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। কলকাতায় আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

পুজোয় উদ্বেগের বৃষ্টি ছিল না, লক্ষ্মীর আগমনে কেমন থাকবে আবহাওয়া?

উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আলিপুর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি হবে না। তাপমাত্রা অনেকটাই কম থাকবে। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও ভারী বৃষ্টি নয়, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

পুজোয় উদ্বেগের বৃষ্টি ছিল না, লক্ষ্মীর আগমনে কেমন থাকবে আবহাওয়া?

পুজোয় উদ্বেগের বৃষ্টি ছিল না, লক্ষ্মীর আগমনে কেমন থাকবে আবহাওয়া?
পুজোয় উদ্বেগের বৃষ্টি ছিল না, লক্ষ্মীর আগমনে কেমন থাকবে আবহাওয়া?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত