নজরবন্দি ব্যুরো: নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে নবমী-দশমীতে বৃষ্টির সম্ভাবনা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। একইসঙ্গে জানানো হয়েছিল ষষ্ঠী-অষ্টমী আবহাওয়া মনোরম থাকবে। দুশ্চিন্তার বৃষ্টি হবে না। তবে এবার অষ্টমীতেই আবহাওয়ার ভোলবদল। আগামীকালই টানা বৃষ্টির আশঙ্কা জানাল আবহাওয়া দফতর। বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।
আরও পড়ুন: উৎসবমুখর বাঙালির চিন্তা বাড়াচ্ছে নিম্নচাপ, বাংলায় দুর্যোগের আশঙ্কা?


আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেই নিম্নচাপ ২২ অক্টোবর অর্থাৎ আজ, মহাষ্টমীর দিন গভীর নিম্নচাপে পরিণত হবে। আশঙ্কা করা হচ্ছে, এই নিম্নচাপের কারণে রবিবার থেকেই বৃষ্টি শুরু হবে। এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলী, কলকাতায় বৃষ্টি হবে। নবমী থেকে রাজ্যের একাধিক জেলায় বর্ষণ চলবে। নিম্নচাপের প্রভাবে নবমী অর্থাৎ আগামী সপ্তাহ থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, নবমী ও দশমী অর্থাৎ ২৩ অক্টোবর ও ২৪ অক্টোবর রাজ্যের বেশ কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি অংশে ষষ্ঠীর পর থেকে পুজোর কটাদিন আকাশ পরিষ্কার থাকবে। নিম্নচাপ এতটাই গভীর যে ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


অন্যদিকে, আরব সাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় তেজ। রবিবার এটি আরও শক্তিশালী হয়ে ওমানের দক্ষিণ উপকূলের দিকে অগ্রসর হবে। বে আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি সম্ভাব্য পথ ধরে এগোতে এগোতেই তা পরির্বতন করতে পারে এবং আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। ঠিক যেমন হয়েছিল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর সময়। ‘তেজ’-এর ল্যান্ডফল কোথায় হবে তা এখনও স্পষ্ট নয়।
অষ্টমীতেই ভোলবদল আবহাওয়ার, নিম্নচাপের জেরে টানা বৃষ্টির পূর্বাভাস!








