নজরবন্দি ব্যুরো: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। নবমীর দিনেই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই পরিস্থিতিতে উৎসবমুখর বাঙালির কপালে চিন্তার ভাঁজ। আবহাওয়ার খামখেয়ালিতে পুজোর পরিকল্পনা ভেস্তে যাবে? ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সপ্তমীর দিনে কেমন থাকবে আবহাওয়া?
আরও পড়ুন: কলকাতার আকাশ পরিষ্কার, ষষ্ঠীর দিন কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?


আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। এই দিনগুলিতে নিশ্চিন্তে ঠাকুর দেখা যাবে। সকাল থেকেই মনোরম আবহাওয়া বিরাজ করবে। রাতের দিকে তাপমাত্রা সামান্য কমবে। অষ্টমী পর্যন্ত রাজ্যে উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার প্রভাব থাকবে। নিম্নচাপের প্রভাবে নবমী অর্থাৎ আগামী সপ্তাহ থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, নবমী ও দশমী অর্থাৎ ২৩ অক্টোবর ও ২৪ অক্টোবর রাজ্যের বেশ কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

নিম্নচাপের প্রভাবে কি বাংলায় দুর্যোগের আশঙ্কা? ভারী বৃষ্টিপাত হবে? হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের সরাসরি প্রভাব বাংলায় পড়ার আশঙ্কা নেই। তবে দক্ষিণবঙ্গে পরোক্ষভাবে প্রভাব পড়বে। নবমী থেকে রাজ্যের কিছু অংশে বৃষ্টিপাত হবে। আগামী ২৩ অক্টোবর নবমীর দিনে কলকাতা সহ ছয় জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপের বড়সড় প্রভাব পড়ার আগেই পুজো শেষ হয়ে যাবে বলেও অনুমান আবহাওয়া দফতরের।



আগামী ২৪ অক্টোবর অর্থাৎ দশমীর দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি-এই ছয় জলায় উপকূলের জেলাগুলিতে হালকা ঝোড়ো হাওয়া সঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি অংশে ষষ্ঠীর পর থেকে পুজোর কটাদিন আকাশ পরিষ্কার থাকবে।
উৎসবমুখর বাঙালির চিন্তা বাড়াচ্ছে নিম্নচাপ, বাংলায় দুর্যোগের আশঙ্কা?








