নজরবন্দি ব্যুরো: মনোরম আবহাওয়া দিয়েই হয়েছে শারদীয়ার সূচনা। গতকাল মহা পঞ্চমীর দিনে বৃষ্টির দেখা মেলেনি। নিশ্চিন্তে ঠাকুর দেখেছে মানুষ। আজ মহাষষ্ঠী। দেবীর বোধন। এই দিনে কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে? কী বলছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজকের আবহাওয়া কেমন থাকবে, বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।
আরও পড়ুন: পুজোর আড্ডা মজায় অসুর বৃষ্টির দাপট! পঞ্চমীতে কেমন থাকবে আবহাওয়া?


আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে । তবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা নেই। ষষ্ঠী থেকে অষ্টমী দক্ষিণবঙ্গে বর্ষণের সম্ভাবনা নেই। নবমী ও দশমী বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে থাকা ঘূর্ণাবর্ত আগামী ২০ অক্টোবর নিম্নচাপে পরিণত হতে পারে। নবমী ও দশমী অর্থাৎ ২৩ অক্টোবর ও ২৪ অক্টোবর রাজ্যের বেশ কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

ষষ্ঠীতে (শুক্রবার, ২০ অক্টোবর) উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ শনিবার দার্জিলিং, কালিম্পং-এই দুটি জেলায় বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে যেমন- জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আজকের পর থেকে উত্তরের দুই জেলায় বৃষ্টির পরিমাণ কমবে।



কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়া শুষ্ক থাকবে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রির আশেপাশে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে সকালের তাপমাত্রার হেরফের হবে না। তবে রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
কলকাতার আকাশ পরিষ্কার, ষষ্ঠীর দিন কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?








