Weather Update: পুজোর আড্ডা মজায় ‘অসুর’ বৃষ্টির দাপট! পঞ্চমীতে কেমন থাকবে আবহাওয়া?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মহালয়া থেকেই শুরু হয়েছে ঠাকুর দেখার পালা। মাসের শুরুতেও যে হারে বৃষ্টি হয়েছে তাতে আশঙ্কা ছিল পুজোর দিনগুলিতেও কি ছাতা মাথায় বাইরে যেতে হবে? নাকি ভারী বৃষ্টিতে সব প্ল্যানই ভেস্তে যাবে। যদিও আবহাওয়া দফতর আগেই সুখবর জানিয়েছিল বর্ষণের সম্ভাবনা নেই। আবহাওয়ার মেজাজ ভালোই থাকবে। জেনে নিন আজ মহাপঞ্চমীর দিনে কেমন থাকবে আবহাওয়া?

আরও পড়ুন: মনোরম আবহাওয়ায় কাটবে পুজো, উৎসবের দিনগুলি‌ কেমন কাটবে?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার ফলে উপকূলবর্তী এলাকাগুলি মেঘাচ্ছন্ন থাকবে। বৃহস্পতিবার একাধিক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে। এছাড়াও পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। খুব একটা ভারী বৃষ্টি হবে না। তাই ঠাকুর দেখায় কোনও সমস্যা হবে না বলেই ধারণা।

পুজোর আড্ডা মজায় 'অসুর' বৃষ্টির দাপট! পঞ্চমীতে কেমন থাকবে আবহাওয়া?

কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। পঞ্চমীর দিন বৃষ্টির সম্ভবনা নেই। আর্দ্রতা বজায় থাকবে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। শীতের দিকে হালকা শীতের অনুভূতি পাওয়া যাবে। ভোরের দিকেও একই থাকবে তবে বেলা বাড়তে তাপমাত্রা বাড়বে।

পুজোর আড্ডা মজায় 'অসুর' বৃষ্টির দাপট! পঞ্চমীতে কেমন থাকবে আবহাওয়া?

উত্তরবঙ্গে এবার বৃষ্টির পরিমাণ কমবে। আজ ও আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং, কালিম্পংয়ের কিছু জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে পুজোর দিনে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

পুজোর আড্ডা মজায় ‘অসুর’ বৃষ্টির দাপট! পঞ্চমীতে কেমন থাকবে আবহাওয়া?

পুজোর আড্ডা মজায় 'অসুর' বৃষ্টির দাপট! পঞ্চমীতে কেমন থাকবে আবহাওয়া?
পুজোর আড্ডা মজায় ‘অসুর’ বৃষ্টির দাপট! পঞ্চমীতে কেমন থাকবে আবহাওয়া?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত