Recruitment Scam: সুপ্রিম কোর্টে জামিন মিলল না, জেলেই কাটবে মানিকের পুজো!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের জামিনের আবেদন গ্রাহ্য হল না সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টেই চলবে শুনানি। পুজোর আগেই অস্বস্তিতে মানিক ভট্টাচার্য। আগামী নভেম্বর মাসে হাইকোর্টে শুনানি রয়েছে। তবে কি এই পুজো জেলে বসেই কাটাতে হবে তাঁকে!

আরও পড়ুন: ভিড়ের কারণে শ্রীভূমিতে স্থগিত লাইট অ্যান্ড সাউন্ড, ট্র্য়াফিক ব্যবস্থা মসৃণ রাখতে নির্দেশ বিধাননগর পুলিশের

হাইকোর্টে জামিনের শুনানি হচ্ছে না, এই অভিযোগে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মানিক ভট্টাচার্য। সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করে মানিক ভট্টাচার্য দাবি করেন, হাইকোর্টে জামিনের আবেদনের শুনানি বারবার পিছিয়ে যাচ্ছে। যে কারণে বিনা বিচারে জেলবন্দি থাকতে হচ্ছে তাঁকে। এই নিয়ে চারবার কলকাতা হাইকোর্টে তাঁর জামিনের আবেদন পিছিয়ে গিয়েছে। তাই দ্রুত শুনানি করে জামিন দেওয়ার আবেদন জানিয়েছিলেন তৃণমূল বিধায়ক। মানিকের জামিনের বিরোধিতা করে পাল্টা ইডি দাবি করেছে, মানিক ভট্টাচার্য তদন্তে সহযোগিতা করছেন না। তিনি এতটাই প্রভাবশালী যে গ্রেফতারির এক বছর পরেও তাঁকে বিধায়ক পদ থেকে বহিষ্কার করা হয়নি। তাঁকে জামিন দেওয়া হলে সাক্ষ্য প্রমাণ নষ্ট হতে পারে।

সুপ্রিম কোর্টে জামিন মিলল না, জেলেই কাটবে মানিকের পুজো!

শুক্রবার বিচারপতি এএস বোপান্না এবং বিচারপতি পিএস নরসিংহের ডিভিশন বেঞ্চে মানিক ভট্টাচার্যের মামলার শুনানি শুরু হয়। সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, কলকাতা হাই কোর্টে মামলাটি বিচারাধীন রয়েছে। এই অবস্থায় হাইকোর্টই জামিনের বিবেচনা করবে। সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না। পাশাপাশি আগামী ১৬ নভেম্বর পূর্ব নির্ধারিত দিনেই হাইকোর্টকে মানিকের জামিনের মামলার শুনানি করার নির্দেশ দিয়েছে দুই বিচারপতির বেঞ্চ।

সুপ্রিম কোর্টে জামিন মিলল না, জেলেই কাটবে মানিকের পুজো!

নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর ১১ অক্টোবর মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এরপর তাঁর স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও ছেলে সৌভিককেও গ্রেফতার করা হয়। কয়েক মাস আগেই উপযুক্ত প্রমাণ না থাকায় মানিকের স্ত্রীকে জামিন দেওয়া হয়। নিয়োগ দুর্নীতি মামলায় সেটি ছিল প্রথম জামিন। কিন্তু জেলবন্দী রয়েছে প্রাক্তন পর্ষদ সভাপতি। সুপ্রিম কোর্টের নির্দেশের পর বলাই যায় এবারে পুজোয় জেলেই থাকতে হবে পলাশীপাড়ার বিধায়ককে।

সুপ্রিম কোর্টে জামিন মিলল না, জেলেই কাটবে মানিকের পুজো!

সুপ্রিম কোর্টে জামিন মিলল না, জেলেই কাটবে মানিকের পুজো!
সুপ্রিম কোর্টে জামিন মিলল না, জেলেই কাটবে মানিকের পুজো!

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত