ভিড়ের কারণে শ্রীভূমিতে স্থগিত লাইট অ্যান্ড সাউন্ড, ট্র্য়াফিক ব্যবস্থা মসৃণ রাখতে নির্দেশ বিধাননগর পুলিশের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মহালয়ার পরের দিন থেকেই পুজো মণ্ডপ গুলি পরিদর্শনে বেরিয়ে পড়েছেন কলকাতাবাসী। আর দিন যত বাড়ছে ভিড় যেন আরো বেড়েই চলেছে। আর এই অতিরিক্ত ভিড়ের কারণে পঞ্চমী থেকে স্থগিত করা হল শ্রীভূমি স্পোর্টিংয়ের লাইট এন্ড সাউন্ড। বিধান নগর পুলিশের তরফে শ্রীভূমির আলো এবং ধোনির খেলা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Durga Puja: শারদোৎসবের কলকাতায় তেজস্বী সূর্য, ঘুরে দেখলেন ‘বাংলার রাম মন্দির’

বিধান নগর পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, বছর দুয়েক আগে বুজ খালিফার অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে এবার আলো ও ধোনির খেলা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে শ্রীভূমির পুজো উদ্যোক্তাদের। মূলত ভিআইপি রোদের ট্রাফিক ব্যবস্থা মসৃণ রাখতেই বিধান নগর পুলিশের পক্ষ থেকে এটিকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ভিড়ের কারণে শ্রীভূমিতে স্থগিত লাইট অ্যান্ড সাউন্ড, নির্দেশ বিধাননগর পুলিশের

জানা গিয়েছে, বিধাননগর কমিশনারেট পক্ষ থেকে শ্রীভূমির আলো এবং ধোনির খেলায় অনুমোদন না মিললেও পরীক্ষামূলকভাবে কয়েকবার সেটিকে চালু করেছিলেন পুজো উদ্যোক্তারা। কিন্তু লাইট এবং সাউন্ড চালু হওয়ায় রাস্তার মাঝে লোকজন দাঁড়িয়ে পড়ে ভিড় বাড়াচ্ছিলেন। যার ফলে ট্রাফিকে সমস্যার দেখা দিচ্ছিল। এরপরেই বুধবার থেকে সেটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভিড়ের কারণে শ্রীভূমিতে স্থগিত লাইট অ্যান্ড সাউন্ড, নির্দেশ বিধাননগর পুলিশের

প্রসঙ্গত, গত শনিবার মহালয়ার রাতেই শ্রীভূমির মণ্ডপের দর্শনার্থীদের ঢল নামে। যার ফলে শনি ও রবিবার ভিআইপি রোড ও ইএম বাইপাসের তীব্র যানজট সৃষ্টি হয়। জানা যাচ্ছে শনিবার নির্ধারিত সময়ের চার ঘণ্টা পরে শ্রীভূমির মন্ডপ খোলা হয়েছিল। আর তাতেই যা ভিড় বেরেচ্ছিল তা রীতিমতো কল্পনা করা যায়নি। অন্যদিকে রোববার সন্ধ্যায়ও তারকা সমাবেশে ফের বিশৃঙ্খলা পরিচিতি তৈরি হয়েছিল। তারপর সেটিকে বাড়তি পুলিশ বাহিনী এনে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছিল মণ্ডপ কর্তৃপক্ষ

ভিড়ের কারণে শ্রীভূমিতে স্থগিত লাইট অ্যান্ড সাউন্ড, নির্দেশ বিধাননগর পুলিশের

ভিড়ের কারণে শ্রীভূমিতে স্থগিত লাইট অ্যান্ড সাউন্ড, নির্দেশ বিধাননগর পুলিশের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর