নজরবন্দি ব্যুরো: দুর্গোৎসবে মেতে উঠেছে কলকাতা। শহরের বড় বড় পুজো মণ্ডপ গুলি মহালয়ার দিন থেকে দর্শনার্থীদের জন্য খুলে গিয়েছে। যত দিন এগাচ্ছে ভিড় তত বাড়ছে। এহেন আবহে কলকাতা এলেন বিজেপির সর্বভারতীয় যুব মোর্চার সভাপতি তথা তরুণ সাংসদ তেজস্বী সূর্য। আর শারদোৎসবের মাঝেই বিজেপির সর্বভারতীয় যুব মোর্চার সভাপতির আগমনে আপ্লুত বঙ্গ বিজেপি।
আরও পড়ুন: Weather Update: কলকাতার আকাশ পরিষ্কার, ষষ্ঠীর দিন কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?


জানা গিয়েছে, গতকাল অর্থাৎ, বৃহস্পতিবার রাতে শহরে পৌঁছেছেন তরুণ সাংসদ তেজস্বী সূর্য। কলকাতা বিমানবন্দরে অবতরণ করার পর তেজস্বী জানান, কলকাতার বেশ কয়েকটি পুজো মণ্ডপ পরিদর্শন করবেন তিনি। আর তার এই পরিদর্শনের সেই তালিকায় ‘রাম মন্দির’ও আছে বলে উল্লেখ করেছেন তিনি। তেজস্বী আরও জানান, নেতৃত্ব যেমনটা ঠিক করে দেবেন, সেভাবেই বিভিন্ন জায়গায় যাবেন তিনি।

প্রসঙ্গত, এবছর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর থিম রাম মন্দির। আর কলকাতায় এসে সেই পুজোর উদ্বোধন করে গিয়েছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার সেই পুজো পরিদর্শন করবেন বিজেপির সর্বভারতীয় যুব মোর্চার সভাপতি তথা তরুণ সাংসদ তেজস্বী যাদব তেজস্বী সূর্য। তবে কলকাতায় এসে রাজনীতি নিয়ে মুখ খুলতে চাননি তেজস্বী। তেজস্বী বলেন, “এখন রাজনীতির সময় নয়, তাই রাজনীতির কথা বলব না।”



যদিওবা সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় এবার রাজনীতিদের আনাগোনা লেগে রয়েছে। তাছাড়াও খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উদ্বোধন করার পর এই পুজো মণ্ডপ ঘুরে গিয়েছেন, প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। কিন্তু অন্যদিকে, বৃহস্পতিবার রাতেই ওই মণ্ডপে দেখা যায় প্রদেশ কংগ্রেস নেতা কৌস্তভ বাগচিকে। বেশ খোশমেজাজে কিছুক্ষণ পুজো মন্ডপের বাইরে গল্প করতেও দেখা যায় তাদের। শুধু তাই নয়, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ছবি তোলেন তাঁরা।







