নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার নাম জড়িয়েছে। গত মাসেই ইডির এক দল অভিযান চালায় নিউ আলিপুরের ওই অফিসে। টানা ১৮ ঘণ্টার তল্লাশির পর জরুরী কিছু নথি নিয়ে বেরিয়ে আসেন তারা।
দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই তদন্তের স্বার্থে তাঁকে তলব করে। অভিষেকের বিরুদ্ধে এফআইআর খারিজ করার আবেদন জানানো হয় হাইকোর্টে। সেই আবেদনের ভিত্তিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দিলেন এখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না ইডি।
সোমবারই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্নের মুখে পড়ে মধ্যশিক্ষা পর্ষদ। বিচারপতি ধমকের ২৪ ঘণ্টা অতিক্রান্ত হতে না হতেই অনামিকার নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে পর্ষদ।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কেস ডায়রি নিয়ে আদালতের ভিতরেই প্রবল দ্বিধায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কোন কেস ডায়রি পেশ করতে হবে তা বুঝতেই পারল না তারা। পরিস্থিতি বোঝাতে আসরে নামলেন খোদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম আলোচিত নাম ববিতা সরকার। মন্ত্রী কন্যা অঙ্কিতা অধিকারীর বেনিয়োগ নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। লড়াইয়ে জিতে নিজের যোগ্য পদ অর্জন করেছিলেন। কিন্তু কিছু সময় যেতেই ববিতার পদের দাবিদার হয়ে উঠে আসেন অনামিকা রায়। তাঁর অভিযোগ খতিয়ে দেখে অনামিকাকে চাকরির নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন এই সংক্রান্ত একটি মামলার শুনানিতেই উঠে এল অনন্তনাগের প্রসঙ্গ।