Leaps and Bounds-এর সম্পত্তির বিবরণ সংক্রান্ত রিপোর্ট নিয়ে প্রশ্ন বিচারপতির, CBI, ED-কে তলব

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার নাম জড়িয়েছে। গত মাসেই ইডির এক দল অভিযান চালায় নিউ আলিপুরের ওই অফিসে। টানা ১৮ ঘণ্টার তল্লাশির পর জরুরী কিছু নথি নিয়ে বেরিয়ে আসেন তারা। এবার সংস্থার সম্পত্তির বিবরণ নিয়ে তৈরি রিপোর্ট নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি অমৃতা সিনহা। ইডি ও সিবিআইকে তলব করলেন এজলাসে।

আরও পড়ুন: সরকারি ছুটির দিনেও তৎপরতা, ধুপগুড়ির বিধায়ককে শপথের অনুমতি চেয়ে রাজভবনে চিঠি

সোমবার লিপস অ্যান্ড বাউন্ডস (Leaps and Bounds) সংক্রান্ত মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। বিচারপতি সিনহার তদন্তকারী সংস্থার পেশ করা রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করেন বলে খবর। জানা যায়, বিচারপতি বলেছেন, সংশ্লিষ্ট কোম্পানির সম্পত্তির বিবরণ নিয়ে জমা দেওয়ার রিপোর্টে বেশ কিছু সন্দেহ রয়েছে। বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন। এরপরই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) ও ইডির (ED) আধিকারিকদের এদিনই বিকেল ৬ টার মধ্যে এজলাসে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন।

Leaps and Bounds-এর সম্পত্তির বিবরণ সংক্রান্ত রিপোর্ট নিয়ে প্রশ্ন বিচারপতির, CBI, ED-কে তলব

তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষের চিঠির জেরে নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্ডস সগস্থার ভূমিকা নিয়ে জোরালো প্রশ্ন উঠেছিল। সংস্থার ডিরেক্টর, সিইও সহ সকলের সম্পত্তির খতিয়ান তলব করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। গত বৃহস্পতিবার বৃহস্পতিবার অভিষেক সহ সংস্থার সকলের সম্পত্তির হিসেব আদালতে জমা দিয়েছে ইডি। সেই রিপোর্টের কিছু অসংগতি নিয়েই এদিন প্রশ্ন তুললেন বিচারপতি সিনহা।

Leaps and Bounds-এর সম্পত্তির বিবরণ সংক্রান্ত রিপোর্ট নিয়ে প্রশ্ন বিচারপতির, CBI, ED-কে তলব

গত সপ্তাহেই কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসেই এই মামলা ওঠে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কথায়, জেনারেল ডায়েরির ভিত্তিতে ইডি আধিকারিকদের বারবার ডেকে পাঠাচ্ছে কলকাতা পুলিশ। বিভিন্ন প্রশ্নের উত্তর জানার নামে হয়রানি করছে বলে অভিযোগ।

Leaps and Bounds-এর সম্পত্তির বিবরণ সংক্রান্ত রিপোর্ট নিয়ে প্রশ্ন বিচারপতির, CBI, ED-কে তলব

Leaps and Bounds-এর সম্পত্তির বিবরণ সংক্রান্ত রিপোর্ট নিয়ে প্রশ্ন বিচারপতির, CBI, ED-কে তলব

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর